ইউসুফ হোসাইন, লালপুর (নাটোর) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য প্রচার উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরেন নাটোর-১আসনের(লালপুর বাগাতিপাড়া ) সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে উপজেলার দুরদুরিয়া ভেল্লা বাড়ি শাহ বাগুদেওয়ান রহমাতুল্লাহ মাজার শরিফের গেট উদ্বোধন করাকালে দরদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে শহিদুল ইসলাম বকুল একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থ বারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

বকুল বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি অনুরোধ করেন ।

দূরদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা রাহুলের সঞ্চালনায় সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিন্টু , আমিনুল ইসলাম জয়, মনিরুজ্জামান মোশা,আবু তালেবসহ উপস্থিত আরো অনেকে ।