লালপুর নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াপাড়া বিলে অবৈধভাবে ভূ-গর্ভস্থ মাটি উত্তোলনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক দু’জনকে যথাক্রমে ১লাখ,৫০ হাজার এবং ১লাখসহ মোট আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থ দণ্ডাদেশ প্রদান করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক উপস্থিত ছিলেন।
Post Views: 200




