খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় চাহিদামতো চাঁদা না পেয়ে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তি বিরোধী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের বিরুদ্ধে তিন বাঙালি যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ জুন) বেলা ১১টার দি‌কে উপ‌জেলার তবলছ‌ড়ি ইউ‌নিয়‌নের ৩নং ওয়ার্ড ‌মোল্লা বাজার হা‌জিপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘ‌টে।

স্থানীয় সূত্রগুলো বলছে, সকাল সাড়ে ১১টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মো: আব্দুল মহিন(২৬), মো: ইকবাল(৪০) ও মো: রবিন হোসেন(২২) নামের তিন যুবিক তাদের নিজস্ব আম বাগানে কাজ করছিল। হঠাৎই সশস্ত্র ১০/১৫জন ইউপিডিএফ সদস্য সেখানে উপস্থিত হয়ে তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। এসময় তারা কোন প্রকার চাঁদার দিতে অপরাগতা প্রকাশ করায় সন্ত্রাসীরা তাদের বেদড়ক মারধর করে এবং সেখান থেকে পালিয়ে যায়।

এসময় আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় ২৩বিজিবির ব্যাটালিয়ন সদরে এমআই রুমে চিকিৎসার জন্য নিয়ে আসেন। পরে সেখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

জানা যায়, জেলার মা‌টিরাঙ্গায় স্থানীয় ৩শ্রমি‌কের উপর হামলার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে ইউ‌পি‌ডিএফ’র বিরু‌দ্ধে। ভুক্ত‌ভো‌গী তিন শ্রমিকরা হ‌লেন-স্থানীয় রেজু মিয়ার ছে‌লে মো: ইকবাল হোসেন (৪০), মো: কামাল হোসেনের ছে‌লে মো: রবিন হোসেন(২২) ও আলী আকবরের ছে‌লে মো: আব্দুল মহিন(২৬)(ভিডিপি সদস্য)। আহত মো: মহিন, মো: ইকবাল ও মো: রবিন একই এলাকার বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয় ইউ‌পি সদস‌্য শ‌হিদুল ইসলাম জনান, বেলা আনুমা‌নিক সা‌ড়ে ১০টার দি‌কে ভুক্ত‌ভোগীরা নিজস্ব আম বাগা‌নে আম পাড়‌তে গে‌লে ইউ‌পি‌ডিএফ এর সন্ত্রাসীরা তা‌দের উপর আক‌স্মিক হামলা ক‌রে। এতে তা‌দের শরীরের বিভিন্ন স্থানে কে‌টে যায়। তাদের চিৎকা‌রে আশপাশের লোকজন ছু‌টে এলে ইউ‌পি‌ডিএফ এর সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত‌দের উদ্ধার ক‌রে যা‌মি‌নীপাড়া জোন(২৩‌বি‌জি‌বি ) এর এমআই রুমে(চি‌কিৎসা কেন্দ্র) নিয়ে যায়।

যা‌মিনীপাড়া জোন সূ‌ত্রে জানা যায়, জোন কমান্ডার লে. কর্নেল এবিএম জাহিদুল করিমের নির্দেশনা অনুযায়ী জোনের মেডিকেল অফিসার এবং মেডিকেল সহকারীদের সমন্বয়ে আহত ৩জন বাঙালি শ্রমিককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

ঘটনার পর পরই জোন সদর ও ঝর্ণাটিলা বিজিবি ক্যাম্পের সমন্বয়ে জেসিও’র নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার নিরাপত্তা নিশ্চিত করে। এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনারোধে টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে এ বিষয়ে জানতে মাটিরাঙ্গা থানা পুলিশের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এ ঘটনার দায় অস্বীকার বলেন, ইউপিডিএফ এ ধরনের কোন ঘটনার সাথে সম্পৃক্ত নয়। অন্য কোন সংগঠন নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য ঘটনা ঘটিয়ে তার দায় ইউপিডিএফের উপর চাপানোর চেষ্টা করছে। তিনি এটিকে ষড়যন্ত্র বলে দাবি করে পাহাড়ে মানুষকে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানান।