নোয়াখালী জেলা প্রতিনিধি: আন্তর্জা‌তিক জীববৈচিত্র্য দিবস-২০২৩, আন্তর্জাতিক ভাবে এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে , “বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার’। গত সোমবার (২২ মে)সকালে জীববৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি হিসাবে দিবসটি উদযাপন করা হয়।

১৯৯৩ সালের শেষ দিকে দিবসটি পালনের জন্য ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু পৃথিবীর অনেক দেশে এই দিবস পালন বন্ধ করে দিলে ২০০২ সালের ২২ মে পালনের জন্য দিবসটি পুনঃনির্ধারণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দূষণ নিয়ন্ত্রণ সেল ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করেন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৯২ সালের ২২ মে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বায়োডাইভার্সিটি (সিবিডি) চুক্তিতে স্বাক্ষর করে। এরপর ৫ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিওডি জেনিরোতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির ধরিত্রী সম্মেলনে সিবিডি বিভিন্ন দেশের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বের প্রায় ১৬৮টি দেশ সিবিডি চুক্তিতে স্বাক্ষর করে এবং সিবিডি ওই বছরের ২৯ ডিসেম্বর থেকে কার্যকর হয়। বর্তমানে এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ১৯৫ টি।

উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী কর্তৃক আয়োজিত আন্তজার্তিক জীববৈচিত্র দিবস-২০২৩ বেলুন উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয় এবং পরবর্তীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিঞা।

মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবদুস সালাম, সহযোগী অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শুভেচ্ছা বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন করেন ইব্রাহীম খলিল, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এএসএম মহি উদ্দিন চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা, সদর রেঞ্জ, উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী।

এছাড়াও উপস্থিত ছিলেন বন বিভাগের বিভিন্ন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং গণমাধ্যম কর্মীগণ।