খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলা আগুনে পুড়ল ৬০টি দোকান ঘর। লারমা স্কয়ারের সামনের দোকানগুলোতে এ আগুন লাগে। জেলার দীঘিনালায় বাস স্টেশনে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকার অধিক। আজ বুধবার(১৭ মে) রাত ১টার দিকে লারমা স্কয়ারের সামনের দোকানগুলোতে এ আগুন লাগে। এতে অন্তত ৬০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে বাস স্টেশনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুুত চারদিকে আগুন ছড়িয়ে পরে। ঘণ্টাব্যাপী আগুনে পুড়ে যায় কয়েক কোটি টাকার মালামাল। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় বাজার ব্যবসায়ীরা।

এ বিষয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার পংকজ বড়ুয়া বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের ইউনিটের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে দোকানগুলো পুড়ে গেছে। তবে এ সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যারা ভিতরে ছিলো তারা বেরিয়ে গেছে। এই আগুন কীভাবে শুরু হয়েছে তার কারণ এখনো জানা যায়নি।