চকরিয়া অফিস : কক্সবাজারের চকরিয়া পৌরএলাকায় অবাধ্য ছেলেকে মাদক ব্যবসা ছাড়তে বলায় বাবাকে পিটিয়ে জখম করেছে পাষন্ড ছেলে। এসময় তাকে নিবারণ করতে চেষ্টাকালে বেদড়ক মারধরে আপন বোন ও বোনের ছেলেকে আহত করা হয়েছে। ঘটনার সময় বসতবাড়িতেও ব্যাপক ভাংচুর করেছে অভিযুক্ত ছেলে।আজ বুধবার (০৩ মে) সকালে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমানচর এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা।

আহতরা বাবা মোহাম্মদ কায়কোবাদ (৫৮), বোন রেশমী সোলতানা (৩৪) ও বোনের ছেলে সানজিদ সাকিক রনি (১৮)। আহতদের স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া পৌরসভার আমানপাড়ার বাসিন্দা আহত মোহাম্মদ কায়কোবাদ অভিযোগ করে বলেন, আমার দুই ছেলে সেলিম উদ্দিন ও মো. শোয়াইব উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবন করে আসছে। তাদেরকে আমি এ অবৈধ ব্যবসা ছাড়তে বলায় উল্টো আমার উপর ক্ষিপ্ত হন। এরইজের ধরে দীর্ঘ সময় ধরে আমাদেরকে (মা-বাবা) ভরণপোষণ দিচ্ছে না।

তিনি অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে ভরণপোষণ দিতে বলায় আবারও আমার উপর হামলা চালায় দুই ছেলে। আমাকে মারধর করার ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা করি।

এদিকে মামলা করায় ক্ষিপ্ত হয়ে সর্বশেষ মঙ্গলবার দুপুরে অবাধ্য ছেলে মো. সেলিম উদ্দিন, শোয়াইব উদ্দিনের নেতৃত্বে সহযোগী জাহেদুল ইসলামসহ একদল দূর্বৃত্তরা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এসময় বাঁধা দিতে গেলে অবাধ্য দুই ছেলে আমাকে বেদড়ক পিটিয়ে জখম করে। ঘটনার সময় আমাকে উদ্ধারে এগিয়ে আসলে আমার মেয়ে রেশমী সোলতানা ও নাতি সানজিদ সাকিক রনি কে মারধরে গুরুতর আহত করে।

আহত রেশমী সোলতানা দাবি করেন, হামলার সময় আমার বাড়ি থেকে ছেলের বিদেশে যাওয়ার রক্ষিত সাড়ে ৩ লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে গেছে।

আহত বাবা মোহাম্মদ কায়কোবাদ অভিযোগ করে বলেন, আমার দুই ছেলে পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। তৎমধ্যে সিআর ৪৪৬/২০, জিআর ১৪৭/২২ (পেকুয়া) অস্ত্র মামলা, জি আর ১৪৬/২২ ডাকাতি মামলা, জিআর ১৪২/২২ দস্যুতা, জিআর ১৪৩/২৩ চকরিয়া, জিআর ০৭/২০২২, লোহাগাড়া, জিআর ০৯/২০২২ কর্ণফুলি থানা, চট্টগ্রাম।
হামলার শিকার বাবা ও বোনসহ পরিবার সদস্যরা ঘটনায় জড়িতদের গ্রেফতারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।