চকরিয়া অফিস : চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের এক কৃষকের সাথে প্রতারণা করে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। আত্মীয়তার সুযোগ নিয়ে বিদেশ যাওয়ার কথা বলে চক্রটি কয়েক দফায় এসব টাকা হাতিয়ে নেন। টাকা পরিশোধের কথা বললে উল্টো ওই কৃষককে নানাভাবে হয়রানি করছেন। এঘটনায় তাদের বিরুদ্ধে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সাধারণ ডায়েরি করেছেন ওই কৃষক।
কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ কাকারার বাসিন্দা মৃত আনোয়ার হোসেনের পুত্র কৃষক বদিউল আলম জানান, পরিবার পরিজন নিয়ে কৃষি কাজ করে কোনো রকম সংসার চালাচ্ছেন। অন্য কৃষকের চেয়েও ভালোভাবে সংসার চালাচ্ছেন। পরিবারে অর্থের অভাবও নেই।
গত তিনবছর পূর্বে সাহারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুল জব্বার সিকদারপাড়ার আবদুল আজিজ তার মামাতো ভাই হয়। আজিজ বিদেশ যাওয়ার কথা বলে তার স্ত্রী রেখা আক্তার ৫০ হাজার টাকা হাওলাত চায়। তারা নিকটতম আত্মীয় হওয়ায় ৫০ হাজার টাকা হাওলাত প্রদান করি। এরইমধ্যে আজিজ বিদেশ চলে যাওয়ার পর তার স্ত্রী রেখা আক্তার তার ছোট বোন তছলিমা বেগমের জন্য বিশেষ কাজে প্রয়োজনের কথা বলে আরও এক লাখ টাকা হাওলাত নিয়েছে। তারা নিকতম আত্মীয় হওয়ায় কোন চেক বা স্ট্যাম্প নেওয়া হয়নি। কিন্তু টাকা হাওলাত নেওয়ার তিন বছর পার হলেও এখনো কোনো টাকা পরিশোধ করছে না তারা।
কৃষক বদিউল আলম বলেন, সম্প্রতি প্রবাসী আবদুল আজিজ ও তার স্ত্রী রেখা আক্তারের মধ্যে ভূলবুঝি হলে ভাঙ্গনের মুখে পড়ে সংসার। এর সূত্র ধরে আবদুল আজিজ স্ত্রীর জন্য বিদেশ থেকে টাকা পাঠানো বন্ধ করে দেন। একপর্যায়ে অর্থের অভাবে সংসার চালাতে হিমশিম খেতে হয় রেখা আক্তারকে। তাদের পরিবারে নেমে দূর্বিসহ। পরবর্তীতে দুইজনের সংসারে ভাঙ্গনের মুখ থেকে রক্ষা করি আমি। ওইসময় আমার কাছ থেকে রেখা আক্তার দপে দপে আরও দুই লাখ টাকা হাওলাত নেন। তারা আমার নিকটতম আত্মীয় হওয়ায় সরল বিশ^াসে এভাবে মোট সাড়ে তিন লাখ টাকা হাওলাত প্রদান করি। বর্তমানে তাদের সংসার জীবন ভালোভাবে চলছে। সম্প্রতি রেখা আক্তারকে হাওলাতের টাকা পরিশোধ করতে বলি। কিন্তু স্বামী-স্ত্রী কোনো ধরণের টাকা দিতে পরিশোধ করতে চাচ্ছে না। উল্টো আমাকে নানা অজুহাত দেখিয়ে হুমকি ধমকি দিচ্ছেন।
এদিকে কৃষক বদিউল আলম সাহারবিল ইউনিয়ন পরিষদের মেম্বার শহিদুল ইসলামকে পাওনা টাকার বিষয়ে বিচার দিলে নানাভাবে কালক্ষেপন করতে থাকে রেখা আক্তার। ইউপি সদস্য শহিদুল ইসলাম পাওনা টাকার বিচার না করে উল্টো হুমকি দিচ্ছেন। বর্তমানে আমি অর্থের অভাবে সংসার চালাতে পারছি না। জমানো টাকাগুলো হওলাত দিয়ে আমি নি:স্ব হয়ে গেছি।
এমতাবস্থায় রেখা আক্তার ও তার ছোট বোন তছলিমা বেগম পাওনা টাকা পরিশোধ না করে ভাড়াটিয়া লোকজন দিয়ে হয়রানি করছেন। আমি এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রেখা আক্তার, শহিদুল ইসলাম, মো. সোহেল ও মো. পারভেজের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি রুজু করেছি।



