বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী-এর মৃত্যুজনিত কারণে পৌরসভার প্যানেল মেয়র-১ সৌরভ দাশ আজ বুধবার (০৩ মে)সকালে আর্থিক ক্ষমতাসহ মেয়র-এর দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ এবং সকল কাউন্সিলরগণসহ পৌরসভা অফিসে উপস্থিত হয়ে পৌর কর্মকর্তা/কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে নতুন পদযাত্রা শুরু করেন।
সর্বোপরি তিনি মরহুম মেয়র মোহাম্মদ ইসলাম বেবী’র প্রতি শ্রদ্ধা রেখে তাঁর অসমাপ্ত কাজসমূহ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে সকলের আন্তরিকতা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
Post Views: 229




