নুরুল ইসলাম : পাহাড়ী ঢলে বসবাস ডেকে আনে সর্বনাশ, এ প্রতিপাদ্য সামনে রেখে লোহাগাড়ায় সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ বুধবার (০৩ মে) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাস সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও পদুয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ এহসান প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারণে প্রতিবছর মানুষ ব্যাপক ক্ষয়-ক্ষতির শিকার হচ্ছে। যেকোনো দূর্যোগে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বপ্রস্তুতি ও সচেতনতার কোন বিকল্প নেই। এ ব্যাপারে প্রত্যেককে সজাগ হতে হবে। কর্মশালায় আরো জানানো হয়, গত ২দশকে ভূমি বা পাহাড়ধ্বসের কারণে চট্টগ্রাম ও কক্সবাজারসহ ৩পার্বত্য জেলায় ৭২৫জন মানুষ মারা গেছে। পাহাড় কাটা, পাহাড়ী এলাকায় ইটভাটা স্থাপন, পাহাড়ী এলাকায় অবৈধভাবে বসতি স্থাপন প্রতিরোধ করার ওপর গুরুত্বারোপ করা হয় এ কর্মশালায়।

বর্ণমালা কমিউনিকেশনের মোঃ মেহেদী হাসান ও শহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সোহেল, ডাঃ রায়হান উদ্দীন, ডাঃ আতিকুর রহমান ও প্রবীণ সাংবাদিক এম.এম. আহমদ মনিরসহ সংবাদকর্মী ও বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহণ করেন।