চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় দোকানঘর দখলে বাধা দেওয়ায় রাশেদা বেগম নামের (৫৭) এক বৃদ্ধা নারীর ডান হাতের তিনটি আঙ্গুল দা দিয়ে বিছিন্ন করেছে সন্ত্রাসীরা। এসময় ওই নারীকে বাঁচাতে এগিয়ে আসলে তার মেয়েকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। বর্তমানে রাশেদা বেগমের অবস্থা শঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন স্বজনরা। গত সোমবার (০২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাহারবিল এলাকায় এঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

আহত রাশেদা বেগমের স্বামী আবুল হোসেন জানান, সাহারবিল ইউনিয়নে তার ক্রয়কৃত জায়গাতে বেশ কয়েকটি দোকানঘর নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে দোকানের দুটি কক্ষের কাজ সম্পন্ন হয়েছে। অন্য আরেকটি দোকান ঘর তৈরীর সময় স্থানীয় ভূমিদস্যু সাইফুল্লাহ নুরী জায়গাটি তার বলে দাবী করে নানাভাবে বাধা সৃষ্টি করছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান নবী হোসেনকে জানানোর পর ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যুরা তার দোকানঘরটি কয়েকবার দখলের চেষ্ঠা চালায়। গত ২৮-১২-২০২২ ইং নিরুপায় হয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি এমআর মামলা দায়ের করি। এরপর আদালত উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দেন।

তিনি আরও বলেন, গত ২ জানুয়ারি ঘটনারদিন পারিবারিক কাজে কক্সবাজারে অবস্থান করি। ওইদিন বিকাল ২টার দিকে আদালতের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোসেন নিজে ভূমিদস্যুদের পক্ষে নিয়ে তার দোকানের দেওয়াল ভেঙ্গে দিয়েছেন। বিকাল ৪টার দিকে ঘটনাস্থল থেকে ইউপি চেয়ারম্যান চলে যাওয়ার পর বেপরোয়া হয়ে উঠে ভূমিদস্যুরা। এসময় ভূমিদস্যু সাইফুল্লাহ নুরীর ভাড়াটিয়া সন্ত্রাসী মিজানুর রহমান, নুরুচ্ছফা ও জোনাইদের নেতৃত্বে ১০-১২জন অস্ত্রধারী দোকানঘরটির দেওয়াল গুড়িয়ে দেন।

এদিকে খবর পেয়ে আবুল হোসেনের স্ত্রী রাশেদা বেগম তার মেয়ে জোসনা আক্তার এগিয়ে আসলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের দায়ের কোপে রাশেদা বেগমের ডান হাতের তিনটি আঙ্গুল সম্পূর্ন বিছিন্ন করে ফেলে। তাকে কোপাতে থাকে সন্ত্রাসীরা। একপর্যায়ে মেয়ে জোসনা আক্তার এগিয়ে আসলে তাকেও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে আঘাত করে। মারাত্মক অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে রাশেদা বেগমের অবস্থা এখনো শঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন স্বজনরা।

এব্যাপারে সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসেন বলেন, জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। জমির বিধোদের বিষয়টি তার পরিষদে বিচারাধীন রয়েছে। আবুল হোসেন তার জায়গার দাবী করে আদালতে একটি মামলাও করেছেন। আদালত জায়গার উপর নিষেধাজ্ঞাও দিয়েছেন।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা না মেনে আবুল হোসেন গং মেস্ত্রী দিয়ে দোকানঘরের কাজ চালিয়ে যাচ্ছেন। ওই জায়গার ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তারা না মেনে কাজ করায় আমি লোকজন নিয়ে দোকানের দেওয়াল ভেঙ্গে দিয়েছি। কারও পক্ষে গিয়ে ভাঙ্গা হয়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, সাহারবিল ইউনিয়নে জায়গা বিরোধ নিয়ে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। ঘটনার সাথে জড়িত একব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।