আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য,আারামিট গ্রুপের চেয়ারম্যান এস এম আলমগীর চৌধুরীর পক্ষে ১ম ধাপে ৩শ, ২য় ধাপে ২শ দুস্থ-অসহায় ও গরিব শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপস্থ নিজ বাড়িতে এস এম আলমগীর চৌধুরীর পক্ষে আনোয়ারা উপজেলা আওয়ামিলীগ সদস্য জয়নাল আবেদীন হেলাল কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আইয়ূব আলী মেম্বার, উপজেলা যুবলীগ নেতা সোহরাবুল আলম মিরাজ, মহিলা মেম্বার আনেয়ারা বেগম, মোহাম্মদ ইদ্রিছ কন্ট্রেক্টার, দেলোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক, টিপু ইউনিয়ন যুবলীগের সহ- সহ সভাপতি মোহাম্মদ শাহীন, আরিফ চৌধুরী আকাশ, ছাত্রলীগ নেতা আব্দুলা আল নোমান, সোহেল মফিজ প্রমুখ।
Post Views: 219




