জাহিদ হাসান,লামা প্রতিনিধি : বান্দরবানের লামা ফাঁসিয়াখালী উইনিয়নে বগাইছড়ি মালুম্যা খালের বিভিন্ন পয়েন্ট বালু উত্তোলনের জন্য খামখেয়ালিভাবে লাখ টাকায় ইজারা হচ্ছে। একটি পয়েন্ট ১-৩ বছরের জন্য বিক্রি হচ্ছে ২-৭ লাখ টাকায় বালু। তবে এটা জেলা প্রশাসক বা সরকারের পক্ষ থেকে নয়, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় করা হচ্ছে।
সরকারি তথ্যমতে, লামা উপজেলার কোথাও বালু মহাল ইজারা দেওয়ার কোন রেকর্ড নেই। বাালুুখেকো চক্রটি ট্রাকে ট্রাকে দিনরাত বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি মালুম্যা খালের যেসব পয়েন্ট বিক্রি হয়, তার মধ্যে কমিউনিটি সেন্টার সংলগ্ন দুটি পয়েন্ট। ১টি এক বছরের জন্য বিক্রি হয় ৭০ হাজার টাকা।
পয়েন্ট ক্রেতা বালু উত্তোলনকারী সিরাজ সর্দার জানান, সে জনৈক মফিজ মাষ্টার থেকে খতিয়ানভূক্ত জমির অংশ থেকে বালু নেয়ার জন্য এক মৌসুমে ৭০ হাজার টাকা দিয়ে পয়েন্টটি কিনেছে।
সিরাজ সর্দার দি ক্রাইমকে আরো জানায়, বালু উত্তোলন সে একা করছেন না। একই জায়গা থেকে আরো অনেকে বালু উত্তোলন করছেন। এতগুলো গাড়ি লাগিয়ে বালু পরিহনের বিষয়ে জানতে চাইলে, সিরাজ সর্দার মুঠো ফোনে বলেন, “সব কয়টি গাড়ি আমার নয়, অন্যদেরও আছে”।
এ ব্যপারে জানতে খাল পয়েন্ট বিক্রেতা মফিজ মাস্টারকে খোঁজ করে পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায়, সিরাজ সর্দারের নেতৃত্বে খাল থেকে বালু তুলে ট্রাক-পিকআপ দিয়ে পরিবহন করা হচ্ছে। একদিনে ওই পয়েন্টে ১২টি ট্রাক পিক-আপের মাধ্যমে সিরাজ সর্দার বালু পরিবহন করতে দেখেন স্থানীয়রা। এদিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে খাল-ছড়া থেকে নির্বিঘ্নে বালু উত্তলনের বিরুদ্ধে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযুক্তরা হলো, শাহ নেওয়াজ, পিতা- মৃত শাহ আলম, আলাউদ্দিন, পিতা- মৃত বাজেদ মিয়া ও রেজাউল করিম, পিতা- সোনা মিয়া। সাং মালুম্যা, ৩ নং ওয়ার্ড ফাঁসিয়াখালী ইউনিয়ন লামা।
এই চক্রটি কর্তৃক বালু উত্তোলনের ফলে খালের ভাঙ্গনে পাহাড়, চাষাবাদের জমি, জনবসতি, সরকারি কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ কালভার্টসহ গ্রামের রাস্তাঘাট ভেঙ্গে যাচ্ছে। বগাইছড়ি সড়কে একটি গার্ডার ব্রীজের তল থেকে মাটি সরে গিয়ে বেইচের নীচে কয়েক ফুট পাইলিং দেখা যাচ্ছে। এভাবে বালু উত্তোলন হতে থাকলে ব্রীজটা ধ্বসে পড়তে পারে; এমন আশংকা স্থানীয়দের।কিছুদিন আগে প্রশাসনের কড়াকড়ি ভূমিকার ফলে কয়েক সপ্তাহ বন্ধ ছিল বালু উত্তোলন।
সম্প্রতি আবারো প্রতিযোগিতা দিয়ে দিনরাত বালু উত্তোলন চলছে। ওই ইউনিয়নের প্রভাবশালীরা এইসব অরাজকতার নেপথ্যে থাকায় সবাই ম্যানেজ হয়ে চুপ করে আছে বলে জানান, স্থানীয়রা।
এই ব্যপারে প্রতিকার চেয়ে( ২২ ডিসেম্বর২০২২) লামা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি পিটিশন আবেদন করেন এলাকার মানুষ।
গত২৯ ডিসেম্বর আমাদের প্রতিনিধি সরেজমিন রিপোর্ট সংগ্রহে গেলে বগাইছড়ি খাল থেকে ট্রাক দিয়ে বালু তুলতে দেখা যায়। জানতে চাইলে শ্রমিকরা জানান, এসব বালু উত্তোলন করাচ্ছে সিরাজ সর্দার নামের একজন। মুঠো ফোনে সিরাজ সর্দারের কাছে জানতে চাইলে, সে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, “ভাই আপনার সাথে দেখা করবো”।
৩০ ডিসেম্বর সিরাজ সর্দার দেখা করে দি ক্রাইমকে জানান, সে প্রতি গাড়ি বালু থেকে খরচ বাদ দিয়ে ৩ শ্ টাকা পায়। সর্ব মহল ম্যানেজ করে মাস শেষে তার তহবিলে কোনো টাকা অবশিষ্ট থাকে না। এর আগে ২৯ ডিসেম্বর স্থানীয় খোরশেদ আলমসহ কয়েকজন জানান, বিভিন্ন পরিচয়ে বেশ ক’জন ও সরকারি লোকেরা নিয়োমিত টাকা পাচ্ছে বালু উত্তোলনকারিদের থেকে। এর ফলে সারা বছর বালু খেকোরা নির্বিঘ্নে-নির্ঞ্ঝাট কর্ম চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, একমাত্র সেনাবাহিনীর নজরদারিই পারে এই অরাজকতা রোধ করতে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আনা প্রয়োজন।




