লিটন কুতুবী : সারা দেশের ন্যয় সমাজ সেবা অধিদপ্তরের অগ্রযাত্রার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কল্পে “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যয় কুতুবদিয়া উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যাগে ২৪তম জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত হয়েছে। আজ সোমবার (০২ জানুয়ারী) সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে Reali বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী হাছান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন,কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আবদুল হালিম সিকদার, কুতুবদিয়া থানার এস,আই সুজন, ইউনিয়ন সমাজকর্মী সাখাওয়াত হোসেন শাহেদ, কারিগরি প্রশিক্ষক শাহানা পারভীন, সমাজ সেবা অফিসের কহিনুর আকতার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সংবাদকর্মী, সমাজসেবক, ভাতাভোগী প্রতিবন্ধিরা উপস্থিত ছিলেন।




