প্রেস বিজ্ঞপ্তি: র্যাব-৭, চট্টগ্রামের অভিযানে কুমিল্লা থেকে ৫৫ কেজি গাঁজা এবং ২২ বোতল বিদেশী মদ উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার জব্দ করেছে। আজ রবিবার (০১ জানুয়াারী) সকাল সাড়ে ৬টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন সোনাকাটিয়া এলাকায় রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্য্যবসায়ী হলেন- মোঃ ইলিয়াছ (২৮), পিতা- আবু তাহের, সাং- সোনাকাটিয়া, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাঁর হেফাজতে থাকা প্রাইভেটকারের পিছনের সীটের উপর ও পা রাখার স্থান হতে ৫ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে মোট ৫৫ কেজি গাঁজা ও ২২ বোতল বিদেশী মদ উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



