জাহিদ হাসান,লামা প্রতিনিধিঃ লামায় পৈত্রিক সম্পত্তির উপর বসতঘর পূন:নির্মানকালে প্রতিপক্ষ ভূমি দস্যু আরিফ শরিফ গং এর রক্তাক্ত হামলায় এক পরিবারের নারীসহ ৫ জন আহত হয়েছে। গত ৩০ ডিসেম্বর ভোরে লামা সদর ইউনিয়নের পশ্চিম লাইনঝিরি গ্রামে এই ঘটনাটি ঘটে। আহতরা লামা সরকারি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মৃত মোয়াজ্জেম হোসেনের এর মেয়ে ঝর্না বেগম নামের এক প্রজা তার পৈত্রিক ভিটায় ঘর নির্মাণ করেন। এদিকে ২৯ ডিসেম্বর গভীর রাতে শরীফ গং ঘরটি জবর দখল করতে যায়। তাদেরকে বাধা দিলে ৩০ ডিসেম্বর ভোরে ঝর্না বেগম ও তার পরিবারের লোকেরা নিজেদের তৈরি ঘরে গেলে মৃত শাহ আলমের ছেলে আরিফ, শরীফ ও তাদের স্ত্রীরা ঝর্না বেগমের পরিবারের সদস্যদের উপর দা লাঠি সোটা নিয়ে হামলা করে আরিফ শরীফ গং।

লামা সদর ইউপি’র ১ নং ওয়ার্ড সদস্য আবু সুফিয়ান জানান, মৃত শাহ আলমের ছেলে আরিফ, শরীফ গং সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। তাদের আইনানুগ কঠোর বিচার হওয়া উচিৎ। সে জানায়, ঝর্ণা বেগমের পিতা মৃত মোয়াজ্জেম হোসেন পুনর্বাসন প্রকল্পের আওতায় ৪২ বছর আগে ২৯৩ নং ছাগল খাইয়া মৌজা পশ্চিম লাইনঝিরিতে ৫ একর ৩য় শ্রেণির জমি বন্দোবস্তি পায়। তৎসময় সেখানে গহীন বনে বসত ঘর করে বসবাস করেন মোয়াজ্জেম হোসেন। ওই সময় বনের হীংস্র প্রাণির আক্রমনে অনেক ক্ষতিগ্রস্থ হয়েও নির্জন সেই বনে মোয়াজ্জেম হোসেনের পরিবারটি একলা বসবাস করছিল। এখনো তার সৃজিত বড় বড় আম কাঁঠাল গাছগুলো সাক্ষ্য দেয়, মোয়াজ্জেম হোসেনের ত্যাগের স্মৃতি সমুহ।

এদিকে গত ২/৩ বছর আগে মৃত শাহ আলমের ছেলে শরীফ, ওই জমির পাশে ৫ একর ৩য় শ্রেণির পাহাড়ের ঢালু ক্রয় করে। এই সুবাদে শরীফ মোয়াজ্জেম হোসেনের নামীয় তার সন্তানাদিদের দখলরত সম্পত্তি জবর দখলের অপ চেষ্টা চালিয়ে আসছে।

ওয়ার্ড মেম্বার আরো জানান, উভয়ের সাথে জমির সীমানা বিরোধ নিয়ে ইতিপূর্বেও সামাজিক আপোষ বৈঠক হয়ে বিরোধীয় ভূমি পরিমাপ করা হয়। পরিমাপকালে শরীফের দাবী, দখল ও কাগজ অনুযায়ী জমির পরিমান ঠিক ছিল। এর পরেও শরীফ গং শক্তি প্রয়োগ করে প্রতিবেশির পাহাড়ের অংশ জবর দখল করতে গিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর পায়তারা করছে। এ ব্যপারে লামা কোর্টে মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি সংশ্লিষ্ট সকল মহল নজরে আনা প্রয়োজন।