রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলা প্রশাসন কর্তৃক আজ শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় রাউজান পৌরসভার জলিল নগর ও গহিরা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬টি ঔষুধের দোকানে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ এবং ২৭ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।
অভিযান পরিচালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোহাম্মদ নুর আলম দীন, মোঃ সাখাওয়াত হোসেন রাজু আকন্দ, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন, জেলা কর্যালয়, চট্টগ্রাম এবং রাউজান থানা পুলিশ ও আনসার সদস্য।
Post Views: 217




