ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে গরীব, দুঃখী, অসহায় ও ছিন্নমুল শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণী অনুষ্টানে ব্যাংকের ম্যানেজার মিসেস কুলসুম বেগম এর সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস বার্তার সম্পাদক এম.এ. মতিন সানু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা মোঃ আল- আমিন, বাশার উদ্দিন, আবদুল্লাহ – আল নোমান, শিমুল হাসান এবং ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহনোয়াজ ও ব্যাংকের বিশিষ্ট একাউন্ট হোল্ডার আবেদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সেকেন্ড অফিসার মোঃ মনির হোসেন।
Post Views: 369




