চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধের জের ধরে বড় ভাইকে লাঠি দিয়ে মেরে মাথা ফেটে দেয়ার অভিযোগ উঠেছে ছোট দুই ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত আবদুল্লাহ রাফি বাবুল চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহত বাবুল ওই এলাকার এডভোকেট মৌলভী রফিক আহমদ চৌধুরীর ছেলে।

আহত বাবুল জানান, আমার পিতা মারা যাওয়ার পর তিন ভাই বাড়ি ভিটা ও অন্যান্য জমির মালিক। ঘটনার দিন বাড়িভিটার জমি বন্টনের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে ছোট দুই ভাই কাউছার মাহমুদ ও ফয়সাল মাহমুদ মিলে পূর্বপরিকল্পনা মোতাবেক আমার উপর হামলা চালায়। লাঠি দিয়ে মেরে আমার মাথা ফেটে দেয় এবং শরীরের অন্যান্য স্থানে জখম করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় থানায় এজাহার দেওয়ার প্রস্তুতি চলেছে বলেও তিনি জানান।