চকরিয়া (কক্সাবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলা বদরখালীতে ৬টি বসতঘর ভস্মিভূত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পুকপুকুরিয়া পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৩০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্থ পরিবার।

বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণ করা হচ্ছে। বর্তমানে ৬ পরিবার খোলা আকাশের নিচে বাস করছেন। পরে ইউনিয়ন পরিষদ থেকে সাধ্যমত তাদের সহায়তা করা হবে বলেও তিনি জানান।