বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ভুভুজেলা বাঁশি বাজানো, পটকা ফোটানো বা আতশবাজি করা থেকে বিরত থাকতে হবে। আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত বার ও মদের দোকান বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর রাস্তা ও উন্মুক্ত স্থানে কনসার্ট, নাচ-গানের অনুষ্ঠান, উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে। নির্দেশনা লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Post Views: 244



