সেলিম উদ্দীন, ঈদগাঁও : ছড়াপানিতে গোসল করতে নেমে ঝুনু বালা শীল (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।আজ বৃহষ্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা নাপিতপাড়ায় ঘটে এ ঘটনা। ঝুনু বালা শীল বর্ণিত গ্রামের প্রফুল্ল শীলের স্ত্রী। তিনি ৪ সন্তানের জননী ও প্রয়াত মহেন্দ্র বলীর নাতনী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিকটাত্মীয় স্বপন কুমার শীল বলেন, এদিন সকালে ঝুনু বালা শীল কোমর সমান পানিতে নেমে গোসল করছিলেন। একপর্যায়ে তিনি পানিতে ডুব দিয়ে মুমুর্ষ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ধারনা করা হচ্ছে অতিরিক্ত ঠান্ডার কারনে নিঃশ্বাস আটকে গিয়ে তার মৃত্যু হয়েছে। ঝুনু বালার ২ পুত্র নয়ন-কাজল মধ্যপ্রচ্যে রয়েছে। তারা আগামীকালের মধ্যে দেশে ফিরলে তার মায়ের সৎকার করা হবে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।