আবিদুর রহমান বাবুল,চন্দনাইশঃ আজ (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলার সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপত্বি করেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার বড়ুয়া, প্রধান অতিথি ছিরেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চন্দনাইশ প্রেস ক্লাবের আইন উদেষ্টা এডভোকেট এস.এম সিরাজুদ্দৌলাহ, অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম শ্রেণির চার মেধাবী শিক্ষার্থীর প্রতিজনকে ৫,০০০ টাকা করে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. সেলিম উদ্দীন, আবদুল মোতালেব, আজাদ হোসেন টিপু, আবুল কালাম, ফাউন্ডেশনের পরিচালক চৌধুরী ইরফান উল্লাহ জুয়েল। পরিচালক আ.ফ.ম ফরমান উল্লহ অপু, জসিম উদ্দীন আহমদ, আবদুল মন্নান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
প্রধান অতিথি অ্যাডভোকেট সিরাজদ্দোললা বলেন শিক্ষা মানুষের পরম সম্পদ। মানুষের জীবনে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষিত মানুষ সর্বজন শ্রদ্ধেয়। শিক্ষা অর্জনের জন্য বাল্যকাল থেকে শিশুদের বিদ্যালয় মুখী করে গড়ে তুলতে হয়। বিদ্যালয়ে এসে জীবন গড়ার কারিঘর সম্মানিত শিক্ষকদের সংস্পর্শে সুন্দর জীবন গড়ে উঠে। শিক্ষা জীবনে শিক্ষকদের নিকট থেকে গ্রহণ করা শিক্ষা একজন ছাত্রকে সত্যিকার অর্থে মানুষ গড়ে। এখান থেকে শিক্ষার্থীরা জীবনের ইচ্ছা পূরণ করে থাকেন। যে কারণে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ বিজ্ঞানী, কেউ ইতিহাসবিদ, কেউ দার্শনিক, এছাড়াও সরকার শিক্ষা ব্যবস্থাকে প্রসার করার লক্ষ্যে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের তাদের প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা গ্রহণ করেছেন। অতীতের সরকার শিক্ষার্থীদের নিকট বই বিতরণ করতেন না।
বর্তমানে নতুন বছরের জানুয়ারির প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সরকার বই তুলে দিচ্ছেন। শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছেন। দেশে প্রভুত উন্নতি সাধন করেছেন। পদ্মসেতু থেকে এখন মেট্রোরেলে দেশ প্রদার্পণ করেছেন। তিনি দেশের মানুষকে সরকারের প্রতি সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।




