লিটন কুতুবী, কুতুবদিয়াঃ মাসিক সাধারণ সভা ও আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ ডিসেম্বর) সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদ হল রুমে কক্সবাজার জেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডভোকট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা, উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রেজাউল হাসান, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ তাহের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি, উত্তর ধুরুং ইউনিয়নের আলহাজ আবদুল হালিম, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আলা উদ্দিন আল আজাদ, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, কুতুবদিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এস,কে,লিটন কুতুবী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি,সংবাদকর্মী, উপস্থিত ছিলেন।




