মোঃ আয়ুব মিয়াজী, চন্দনাইশ:  চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাধীন ৮নং ওয়ার্ড জামিজুরীর স্বর্গীয় অসীম রঞ্জন ভট্টাচার্য্য ফাউন্ডেশন ও মুক্তিযুদ্ধ স্মৃতি
পাঠাগারের উদ্যোগে গত ২৫ ডিসেম্বর (রবিবার) ফাউন্ডেশনের কার্যালয়ে মুক্তিযোদ্ধা সম্মাননা, শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকস্বর্গীয় অসীম রঞ্জন ভট্টাচার্যের বাড়ীতে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার হতদরিদ্র দুঃস্থ অসহায় পরিবার ও শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক দীপিকা চৌধুরীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সম্মাননা, শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ব্যাংক কর্মকর্তা তপু ব্রত ভট্টাচার্য, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা অনিল বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইসলাম খান, বীর
মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।

উক্ত অনুষ্ঠানে তপু দাশের সঞ্চালনায় আলোচনায় আরোও অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক সবুজ চৌধুরী, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মোঃ দেলোয়ার হোসেন, খাগড়াছড়ি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আশিষ ভট্টাচার্য, শহীদ পরিবারের সন্তান সুশীল ভট্টাচার্য, ডা. সুনিল ভট্টাচার্য, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী,
শিক্ষক বিকাশ চন্দ্র দাশ, বিপ্লব ভট্টাচার্য, দীপান্বিতা পাড়িয়াল, প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, মিলন ধর প্রমুখ। পরে সাত মুক্তিযোদ্ধাকে (তিন জন মরণোত্তর ও চারজন জীবিত) সম্মাননা প্রদান করা হয়।