চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে প্রশাসন মাটি ও পাহাড় কাটা রোধে অতন্দ্র প্রহরী। প্রতি বছরের সুষ্ক মৌসুমে উপজেলার সর্বত্র মাটি ও পাহাড় কাটা বৃদ্ধি পায়। সংগৃহিত মাটি একটি পাচারকারী দল উপজেলার বিভিন্ন এলাকা বাড়ী ভিটে ভরাট, পুকুর ভরাট, জলাসয় ভরাট ও ইট ভাটায় চুক্তি ভিক্তিক টাকার বিনিময়ে পাচার করে থাকেন। উপজেলা প্রশাসন সদা সর্বদা মাটি কাটার এই অপতŤপরতা বন্ধে সজাগ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় গভীর রাতে চন্দনাইশে বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য যে, ইদানিং মাটি পাচারকারীরা দিনের চেয়ে রাত্রে নিরাপদে মাটি পাচার করে থাকে। অনেক সময় পাচারকারীরা দূর্ঘম পাহাড়ী এলাকায় মাটি কাটতে থাকলে খবর পেয়ে দ্রুত যেতে যেতে মাটি পাচারকারী দল গা ডাকা কিংবা পালিয়ে যেতে সক্ষম হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার ও সহকারি ভূমি কর্মকর্তা। গত ২ মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি মামলায় ১ লক্ষ টাকা উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা ৫টি মামলায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জব্দকৃত মাটি নিলাম করে ৫৫ হাজার টাকায় বিক্রি করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাটি ও পাহাড় কাটা রোধে তŤপরতা অব্যহত থাকবে।




