লিটন কুতুবী,কুতুবদিয়াঃ  “পরিশ্রমে আনে ফল, ফলে আনে অর্থ, অর্থ আনে প্রান্তিক কৃষকের মুখে হাসি”।

পরিশ্রম কখনো বিফলে যায় না, চলতি শুস্ক মৌসুমে বোরোধান চাষের জমিতে আগাম তরমুজ আর ভাঙ্গি (খরমুজ) চাষ করে লাভবান হয়েছে উপকূলের চর এলাকার মানুষ। যদিও তরমুজ, খরমুজের মৌসুম না হলে চাষীরা আগাম চাষ করে সফল হয়েছে। চাষীদের অভিযোগ, কৃষি অফিস থেকে কোন ধরণের সুযোগ সুবিধা পায়নি তারা, নিজেদের মতো করে ফলনে যতেষ্ট সফল হয়েছেন। মূলত মৌসুম হিসেবে তরমুজ চাষ শুরু হয় ডিসেম্বরের শুরু থেকেই।আউশ,আমন,বোরো তিন ফসলের চাষের জন্য অগ্রিম নেয়া জমিতে কৃষকরা চাষাবাদকৃত এলাকায় ১০০ একর জমিতে অতি উৎসাহি হয়ে বোরো ফসলের পূর্বে অর্থাৎ গত অক্টোবর মাস হতে তরমুজ আর ভাঙ্গি (খরমুজ) চাষ শুরু করে।

চাষীরা নিজেদের মতো বিভিন্ন ধরণের সার ব্যবহারের মাধ্যমে রাত দিন পরিশ্রম করে তরমুজ আর খরমুজ ফলনে সফল হয়ে চলতি মাসে তরমুজ আর খরমুজ বিক্রি করে দ্বিগুণ লাভবান হয়েছেন। তাই চাষীদের মুখে হাসি। বর্তমানে এলাকাজুড়ে খরমুজের সুগন্ধি মৌ-মৌ করে। প্রকৃতির দানে চাষীদের তরমুজ আর খরমুজ ফলনের দৃশ্য দেখতে গেলে স্থানীয় মানুষের পাশাপাশি পর্যটকদের মন কেড়ে নেয়। পর্যটকরা তরমুজ ক্ষেতে গেলে ওখানে বসেই কয়েকটা তরমুজ আর খরমুজ খাবেই। আগাম তরমুজ আকারে ছোট হলেও তুলনামুলক অনেক মিষ্টি। তৃপ্তিসহকারে খাওয়ার পর পরিবারের জন্য নিয়ে যায় একেকজন কয়েকটা করে তরমুজ আর খরমুজ।

দৃশ্যটি কুতুবদিয়া উপকূলের তাবলরচর বায়ুবিদ্যুৎ এলাকা ও পূর্ব আলী আকবর ডেইল এলাকায় চোখে পড়ে। পর্যটন এলাকা হিসেবে বায়ুবিদ্যুৎ এলাকায় পর্যটক গেলে তরমুজ আর খরমুজ খাওয়ার কথা ভুলে না ভ্রমন প্রিয়সীরা। একটা দৃশ্য না বললে কমতি হয়ে হয়ে যায়, বেশীর ভাগ তরমুজ আর খরমুজ চাষে নারীর সংখ্যা বেশী কাজ করতে দেখা যায়। পুরুষরা সারাদিন লবণ উৎপাদন কাজে চলে যায়। পরিচর্চা আর বেচা বিক্রি নারীরা করে থাকে।

এলাকার নারী চাষী রুবি আক্তার, রেহেনা বেগম, রাসেদা বেগম, শাহেনা বেগম জানান, গত বর্ষা ও শুস্ক মৌসুমের ধান চাষের জন্য এক একর জমি আগাম নিয়েছে এক লাখ টাকার বিনিময়ে। আউশ ধানের চাষ শেষ করে আমন চাষ না করে এ জমিতে গত অক্টোবর মাস থেকে তরমুজ আর খরমুজ চাষ শুরু করে। গেল বর্ষা মৌসুমে তুলনামূলক বৃষ্টিপাত কম হওয়ায় তরমুজ আর খরমুজের ফলন ভাল হয়েছে। চাষাবাদে খরচ বাদ দিয়ে প্রতি একরে তরমুজ আর খরমুজ লাখ টাকা লাভবান হয়েছেন তারা। তবে তরমুজের উন্নত মানের পেলে আরো দ্বিগুণ লাভবান হতো বলে চাষীরা দাবী করে। বর্তমানে শুস্ক মৌসুমে এ জমি বোরো ধান রোপন করার জন্য বীজতলা তৈরী করা হয়। হচ্ছে এ এলাকায় ৮/১০ ফুট নিচে ভূ-গর্ভস্থে মিষ্টি পানির মিলে। এ পানি দিয়ে সব ধরণের চাষাবাদ করে থাকে চাষীরা।