ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওতে আজ এলাকাবাসীর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এক ইউপি সদস্যার পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বাদে আসর ঈদগাহ রশিদ আহমদ কলেজ গেটের চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে স্থানীয় জনগণ এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শামীম শহীদ চৌধুরী, সরদার নুরুল ইসলাম নুরু, সরদার আবুল বশর, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার জান্নাতুল ফেরদাউস, তার স্বামী আবু তৈয়ব প্রমুখ।

এমইউপি জান্নাতুল ফেরদৌস বলেন, তার স্কুল পড়ুয়া ছেলে জুবায়েরুল কায়েসকে অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও ফুসলিয়ে বিয়ে করেছে স্থানীয় প্রবাসী আবু বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া আক্তার। কক্সবাজার শহরের কলাতলীর লাইট হাউস এলাকার এবিসিএল হোটেলে হলফনামার মাধ্যমে বিয়ের এ নাটক সাজানো হয়। মেয়ের ভাই সাইফুল ইসলাম শাহীন এ বিয়েতে সাক্ষী হিসেবেও ছিল। এর কয়েকদিন আগে আমার ছেলে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। ঘটনাটি জানার পর আমরা কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তাদের উদ্ধারের আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে তিনি পলাতক ছেলে এবং মেয়েকে তার অফিসে হাজির করেন। পরে তাদের জন্ম নিবন্ধন সনদ যাচাই করে দেখতে পান যে, ছেলে অপ্রাপ্তবয়স্ক। বিয়েটি বাল্যবিয়ে হিসেবে প্রমাণিত হয়।তিনি বিষয়টির ব্যাপারে উভয়পক্ষকে বৈঠকে বসার দিন তারিখ নির্ধারণ করে দিলেও অপারেশনের নামে তারা একাধিকবার সময় প্রার্থনা করে কালক্ষেপণ করে। ইত্যবসরে মেয়ে পক্ষ আমাদের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা দায়ের করে। আমরা বারবার সমঝোতার চেষ্টা করলেও তৃতীয় পক্ষের ইঙ্গিতে তারা কোন ধরনের সাড়া দেয়নি। বাধ্য হয়ে আমরা মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিই।

তিনি আরো বলেন, বিগত ১৩ বছর যাবত আমি সুনামের সাথে মহিলা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিছু প্রতিপক্ষ আমাদের সুনাম নষ্ট করার জন্য নানা ষড়যন্ত্র করে আসছে। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হতে পারে।

আবু তৈয়ব বলেন, ধর্ষণ মামলায় আমি, আমার স্ত্রী এবং আমার ছেলে জুবাইরকে আসামি করা হয়েছে। আমাদের প্রশ্ন, পিতা-মাতা কিভাবে ছেলের ধর্ষণকাণ্ডে সহায়তা করতে পারে?
পারিবারিকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য মহল বিশেষ আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা সংবাদ মাধ্যমেও আমাদের বিরুদ্ধে একতরফা মিথ্যাচার করেছে।

শামীম শহীদ চৌধুরী তার বক্তব্যে এলাকার একজন জনপ্রতিনিধি পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

সরদার নুরুল ইসলাম নুরু এবং সরদার আবুল বুশরও তাদের বক্তব্য প্রদান কালে সুষ্ঠ তদন্তের মাধ্যমে মামলার বিষয়টি সুরাহা করতে সংশ্লিষ্টদের নিকট জোর দাবি তোলেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হাজী জাফর আলম, মোহাম্মদ ফেরদাউস, শাহাবুদ্দিন, মোঃ সেলিম, সেলিম উল্লাহ হেলালী, ডাক্তার আলমগীর, নুরুল হুদা, মোঃ কালু, নুরুল আমিন, সৈয়দ আকবর, আবদুস সালাম, বজল আহমদ, নুর আহমদসহ এলাকার অনেকে।

উল্লেখ্য, মহিলা মেম্বারের ছেলে স্থানীয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন থেকে এবার নবম শ্রেণীর হয়ে বার্ষিক পরীক্ষা দেয়ার কথা ছিল। এ ঘটনায় তার পরীক্ষা দেওয়াও হয়নি।