প্রেস বিজ্ঞপ্তি: দেশচিন্তা আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশু-কিশোরদের নাচ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ২১ ডিসেম্বর বিকেল ৪ টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দেশচিন্তার উপদেষ্টা বীর গেরিলা মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক।
দেশচিন্তা সম্পাদক ইমরান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন, মহানগর যুব মহিলালীগের নেত্রী জিনাত সুলতানা ঝুমা। উপস্থিত ছিলেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী শিলা চৌধুরী, আলোকচিত্রী ওচমান জাহাঙ্গীর, প্রাবন্ধিক অনামিকা তালুকদার, মোপলেস সভাপতি সজল দাশ, শারমিন, টিনা প্রমূখ।
প্রধান অতিথি বলোন, শিশু-কিশোরদের আদর্শ জাতি হিসেবে গঠন করতে হবে। স্বাধীনতার সার্বভৌমত্ব সম্পর্কে জ্ঞান দিতে হবে। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ানোর মাধ্যমে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাসের ধারনা দেওয়া অতীব প্রয়োজন।




