লোহাগাড়া প্রতিনিধি : জুুতা পায়ে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সদরে শহীদ মিনারের বেদিতে উঠে ক্যামরা হাতে ছবি তুলেছেন সাংবাদিক নামধারী ক্যামরাম্যান আলাউদ্দীন। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাত ১২টা ১ মিনিটে মুক্তিযুদ্ধের শহীদ স্মরণে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধার্ঘ জানান। এ সময় ছবি তুলতে জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠেন উক্ত ক্যামেরাম্যান। আলাউদ্দীন জুতা পায়ে ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যামে প্রচার হয়। এ নিয়ে বিভিন্ন মহল সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র নিন্দা জানাচ্ছেন। এ বিষয়টি দৃষ্টিগোচর হয় চট্টগ্রাম জেলা জজ কোর্টের এ্যাডভোকেট মো. শাকিলের। ক্ষুব্দ এ্যাডভোকেট ক্যামরাম্যান আলাউদ্দীনের নামে পাটিয়েছেন লিগ্যাল নোটিশ।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, ক্যামরাম্যানের এমন কর্মকান্ডে লিগ্যাল নোটিশ দাতা সংক্ষুব্দ হয়েছেন। ক্যামরাম্যানের কর্মকান্ড মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে। ফলে, এ ক্যামরাম্যান সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এ লিগ্যাল নোটিশ দাতা অবগত হয়েছেন, উক্ত ক্যামরাম্যান আলাউদ্দীন সাংবাদিক পরিচয়ে লোহাগাড়ার বিভিন্ন দপ্তরে ও প্রতিষ্ঠানে ঘুরে বেড়ায় এবং তদবির করেন।
এতে আরো উল্লেখ করা হয়েছে, নোটিশ গ্রহিতার শিক্ষাগত যোগ্যতার কোন সনদ নেই। লিগ্যাল নোটিশ দাতা জানতে পেরেছেন শহীদ মিনারে ফুল নিয়ে উঠা সবাই জুতা খুলে উঠলেও নোটিশ গ্রহিতা ক্যামরাম্যান ইচ্ছাকৃতভাবে জুতা পায়ে শহীদ মিনার বেদিতে উঠেছেন। উপস্থিত অন্যরা তাকে জুতা পায়ে শহীদ মিনার বেদিতে উঠতে নিষেধ করেছেন। কিন্তু, ক্যামরাম্যান তা কর্ণপাত করেননি। এমতাবস্থায়, নোটিশ গ্রহিতাকে ৭ দিনের মধ্যে লিখিত বক্তব্য এবং জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যথায়, উক্ত নোটিশ গ্রহীতার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবেন। আলাউদ্দিন লোহাগাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ দরবেশ হাট সওদাগর পাড়ার আব্দুল ছালামের পুত্র।
এদিকে, লোহাগাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার আকতার আহমদ সিকদার ও মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, শহীদ মিনারে জুতা পায়ে ওঠা মানে শহীদদের অসম্মান করা। বিজয়ের মাসে শহীদদের অসম্মান করার এ ন্যাক্কারজনক ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।




