লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ্ । মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় লোহাগাড়া বটতলীর দরবেশ হাট রোডে জেবিএল ফার্মেসীর মালিককে ৩০ হাজার টাকা এবং সিআর মেডিকেল হল মালিককে ১০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন লোহাগাড়া থানা পুলিশের একটি টিম।

অপরদিকে, গত ২১ ডিসেম্বর বুধবার বেলা ১টায় পৃথক দুই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। লাইসেন্স ব্যতীত মুড়ি মিল পরিচালনা করায় আইয়ুব এন্টারপ্রাইজ মালিককে ২৫ টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্সের শর্ত লংঘণ করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ করায় রিয়াদ ফুড প্রোডাক্টসের ম্যানেজারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ দুই প্রতিষ্ঠানই উপজেলার আধুনগর ইউনিয়নে। ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেছেন বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার মো. মাহফুজুর রহমান। ওই সময় লোহাগাড়া থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছেন।