আনোয়ারা প্রতিনিধি :আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সাল হতে ২০২২ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হামিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে গত শনিবার সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খালেদা খান।
বিশেষ অতিথি ছিলেন ব্রিগ্রেডিয়ার জেনারেল ইরফানুল ইসলাম খান পি এস সি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক ও সহকারী প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ মিনহাজ উদ্দিন।
সিনিয়র শিক্ষক মোঃ শাহ আলম ও সহকারী শিক্ষক ফারহানা আাহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের, অভিভাবক ফারহানা আক্তার, কৃতি শিক্ষার্থী আরিফুল ইসলাম খান, জাহেদুল ইসলাম ইমরান, জাহিদুল হাসান, রেবেকা সুলতানা, ওসামা বিন কাশেম প্রমূখ।
সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের মাঝে অতিথি বৃন্দ ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন।
সংবর্ধনা সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, নির্বাচিত অভিভাবক সদস্য ও অভিভাবকগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি খালেদা খান বলেন, শিক্ষার মানোন্নয়ন ও উৎকর্ষ সাধনে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা ও অনন্য।
বিশেষ অতিথি বিগ্রেডিয়ার জেনারেল ইরফানুল ইসলাম খান পি এস সি বলেন, কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরকেও সংবর্ধনা দেয়া হবে। গ্রামীন পরিবেশেও শিক্ষার্থীদের কে সুশিক্ষায় শিক্ষিত করা সম্ভব। আজকের সংবর্ধনায় তারই প্রমাণ। ভবিষ্যতেও বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখবে। শিক্ষার সার্বিক মানোন্নয়নে আমাদের পরিবারের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে।
Post Views: 346




