প্রেস বিজ্ঞপ্তি: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা ১নং মেরুং ইউনিয়নের সীমানাপাড়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম মনজুর আলম ২০১৫ সালে ‘হোছনে আরা মনজুর বিদ্যানিকেতন’ প্রতিষ্ঠা করেন।আজ রবিবার (১৮ ডিসেম্বর)সকালে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে সকালে অত্র স্কুল প্রাঙ্গণে অভিভাবক, শিক্ষা ও ছাত্র-ছাত্রী এবং সুধীজনদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনলাল ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক আলহাজ্ মো: বাদশা আলম।

আলোচনা করেন, মাধুরিকা ত্রিপুরা, সজিব ত্রিপুরা, কানু ত্রিপুরা ও মানন্দ্র ত্রিপুরা সহ অন্যরা।

হোছনে আরা মনজুর বিদ্যানিকেতনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীদের মাঝে শীতবস্ত্রও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবেক মেয়র এম. মনজুর আলম একজন মানবিক সমাজসেবক ও শিক্ষানুরাগী। সরকারের শিক্ষা সম্প্রসারণ নীতি আলোকে তিনি শিক্ষা বিস্তারে অবদান রেখে যাচ্ছেন। তাঁর শিক্ষা বিস্তারের নির্দশন পাহাড়ী জেলার খাগড়াছড়ির দীঘিনালায় দৃশ্যমান।