লোহাগাড়া প্রতিনিধি : ৫১ বছর পূর্তিতে গত ১৬ ডিসেম্বর লোহাগাড়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১বার তোপধ্বনির মাধ্যম মহান দিবসের সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ মাঠে শহিদ মিনারে লোহাগাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয় শহীদদের স্মরণে। এছাড়াও লোহাগাড়া শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছিল আনুষ্ঠিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন। পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াজ ডিসপ্লে ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন ছিল দিনব্যাপী কর্মসূচীর মধ্যে।
কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহ্, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আখতার আহমদ সিকদার। অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ্জাহান, মুক্তিযুদ্ধাকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, জেসমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হানিফসহ উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাগণ বীরমুক্তিযুদ্ধা ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সকাল ১০টায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন সভাপতি বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলামের নেতৃত্বে লোহাগাড়া প্রেসক্লাব, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
বেলা সাড়ে ১১টায় উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছাসহ পুরুস্কৃত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযুদ্ধাকালীন গ্রুপ কমান্ডার।
সন্ধ্যা ৬টায় উপজেলা পাবলিক হলে আয়োজন ছিল জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বত্তোম ব্যবহার শীর্ষক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহ্, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আখতার আহমদ সিকদার ও প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্টান পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা রফিক দিদার।




