এম আনোয়ারুল হক,আনোয়ারা প্রতিনিধি : ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, বিএনপি গর্তে ঢুকে গেছে, গর্ত থেকে আর বের হতে পারবে না। ১০ই ডিসেম্বর নিয়ে হুংকার দিলেও মাঠ থেকে পালিয়ে গেছে বিএনপি। আওয়ামী লীগ মাঠে আছে, থাকবে। মাঠ এখন আওয়ামী লীগের দখলে। আগামী নির্বাচনেও জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় করে ক্ষমতায় বসাবে।গত শুক্রবার কাফকো সিবিএ কতৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

তিনি বঙ্গবন্ধু টানেল সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন সারাদেশে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। বিএনপি মিথ্যার রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। বিএনপি জামায়াত ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে চাই। তিনি দলীয় নেতাকর্মীদের কে বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

কাফকো সিবিএ এর সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাফকোর চীফ অপারেশন ম্যানেজার আমির খুররম।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সিবিএ সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ কাফকোর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।