খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি ও মহালছড়ি উপজেলায় বিএনপির দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের ওপর হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নিপু আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে জেলা আওয়ামীলীগ অভিযোগটি অস্বীকার করেছে।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, শুক্রবার ভোরে বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন জানাতে মানিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়ার প্রস্তুুতিকালে আওয়ামীলীগের নেতাকর্মীরা লাঠি-সোঠা নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপর হামলা চালায়। এতে মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, তিনটহরী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জু মিয়াসহ ৩০ থেকে ৪০জন আহত হন। আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এর আগে গতরাতে মানিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এতেও বেশ কয়েকজন আহত ও দলীয় কার্যালয়ের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে মহালছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অতর্কিত হামলা চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এতেও উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনসহ ১০ থেকে ১২জন আহত হন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করেন, বিভিন্ন উপজেলায় আওয়ামীপন্থী সন্ত্রাসীরা একের পর এক হামলা করলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছেন। অবিলম্বে দলীয় কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র নির্মলেন্ধু চৌধুরী জানান, বিএনপি’র নিজেদের অভ্যন্তরীন কোন্দলের ভাঙচুর ও হামলার ঘটনা ঘটিয়ে এলাকায় আতংক ছড়ার পায়তারা করছে। আওয়ামীলীগ সবসময় শান্তিপূর্ন যে কোন কর্মসূচী পালন করে থাকে। এ রকম অভিযোগটি অস্বীকার করে সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট অপবাদ দিয়ে থাকে মন্তব্য করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: শাহনুর আলম জানান, ঘটনাটি শুনেছেন, তবে কত আহত জানা নেই।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: হারুনুর রসিদ ঘটনা সত্যতা স্বীকার করলেও আহতের কথা বলতে রাজি হয়নি। তবে শান্তিপুর্ন ভাবে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।