প্রেস বিজ্ঞপ্তি: বিশিষ্ট মুফাসসির, মুহাদ্দিস ও আরবী ভাষাবিদ, শতাব্দীর শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম কামিল মাদরাসার প্রাক্তন উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকী গতকাল ১৪ই ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরীর নিজ বাসভভনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। এই প্রবীণ আলেম দীর্ঘদিন যাবত খাদ্যনালীর সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য তাঁর শীষ্য আলেম ওলামা, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
ছাত্রজীবনে তিনি ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। অনার্স ও মাষ্টার্স পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে সারাদেশে প্রথম শ্রেণীতে ১ম স্থান অর্জন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত চ্যান্সেলর পুরস্কার লাভ করেন।
ছাত্রজীবন শেষে করে ১৯৭৯ সালের ১ লা অক্টোবর রাংগুনিয়া আলমশাহ পাড়া আলীয়া মাদরাসায় শিক্ষকতা পেশা শুরু করেন মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকী। ১৯৮১ পর্যন্ত ওই মাদরাসায় মুহাদ্দিস পদে নিয়োজিত ছিলেন তিনি। ১৯৮২ সালের ১জানুয়ারী হাটহাজারী কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল মাদরাসায় উপাধ্যক্ষ হিসেবে যোগদান করে ১৯৮৮ সাল পর্যন্ত সেখানে ছিলেন। ১৯৮৮ সালের আগষ্ট মাসে তিনি উম্মুল মাদারিসখ্যাত চট্টগ্রাম দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। ১৯৯৭ সালে একই মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন তিনি। বিভিন্ন ক্লান্তিকালে মাদরাসার প্রয়োজনে তিনি দীর্ঘ দিন দারুল উলুম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও নিযুক্ত ছিলেন। শিক্ষাগত পেশায় দীর্ঘ ৪১ বছর নিয়োজিত থেকে ২০২২সালের ২৮শে ফেব্রুয়ারী দারুল উলুম মাদরাসা থেকে অবসরে যান।
মরহুম মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকীর ১ম জানাজা চট্টগ্রাম নগরীর চন্দনপুরা দারুল উলুম কামিল মাদরাসার মাঠে আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব আলোচনা পেশ করেন অত্র মাদরাসার গভর্নিং বডির সভাপতি নগর আওয়ামী লীগের সহসভাপতি সাবেক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. সাইয়্যেদ আবু নোমান, ইসলামী ব্যাংক শরিয়া সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আল্লামা গিয়াস উদ্দিন তালুকদার, দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুহসিন, মুহাদ্দিস মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সাইফুল্লাহ, নাক কান বিশেষজ্ঞ ডা. জিয়াউল হক, এছাড়াও আরো বিশিষ্ট ওলামা মাশায়েখগণ।
১ম নামাজে জানাজায় ইমামতি করেন প্রবীন ও বরণ্য যুগশ্রেষ্ট আলেমেদ্বীন সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. সাইয়্যেদ আবু নোমান। একই দিন বিকাল তিনটায় মিরসরাই মুরাদপুর ইউনিয়নের নিজ গ্রামে ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন হয়।
ওলামা মাশায়েখ পরিষদ নেতৃবৃন্দের শোক
উম্মুল মাদাসিরখ্যাত শতাব্দির শ্রেষ্ট দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ওলামা মাশায়েখ পরিষদের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হাজার হাজার আলেমের উস্তাজ, প্রখ্যাত হাদীস বিশারদ দারুল উলুম কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকীর ইন্তেকালে ওলামা মাশায়েখ পরিষদ এর নেতৃবৃন্দ শোক বিবৃতি প্রদান করেন। বিবৃতিদাতাগণ হলেন, ওলামা মাশায়েখ পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা প্রফেসর ড. সাইয়্যেদ আবু নোমান, মুহাদ্দিস আল্লামা মুনিরুল মান্নান আল মাদানী, শায়খুল হাদীস মাওলানা মকসুদ আহমদ, চট্টগ্রাম মহানগরী সভাপতি মাওলানা মমতাজুর রহমান, মাওলানা মামুনুর রশীদ নূরী, অ্যধক্ষ মাওলানা ড. এটিএম তাহের, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ, মুহাদ্দিস আহমদুর রহমান নদভী, মুহাদ্দিস মোহাম্মদ জসিম উদ্দিন, প্রফেসর ড. এনামুল হক, অ্যধক্ষ সাফওয়ানুল করীম, অধ্যাপক মাওলানা লিয়াকত আখতার ছিদ্দিকী, উপাধ্যক্ষ আবদুল মোতালেব, মুহাদ্দিস মাওলানা মো: আনোয়ার হোসাইন, মাওলানা মুফতি হাফেজ মুহাম্মদ ইসহাক, মাওলানা মুনিরুল ইসলাম রফিক, মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, অধ্যক্ষ মাওলানা হামেদ হাছন, উপাধ্যক্ষ মাওলানা মোহছেন আল হোসাইনী, মাওলানা উপাধ্যক্ষ মাওলানা আবদুল মোতালেব, মাওলানা কোরবান আলী, অধ্যক্ষ মাওলানা কেফায়েত উল্লাহ প্রমুখ।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকী একাধারে একজন বিজ্ঞ আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক, ফকিহ ও যুগশ্রেষ্ট আলেম। তাঁর মতো যোগ্য আলেম দেশে খুঁজে পাওয়া বিরল। তাঁর মৃত্যুতে আলেম ওলামা ও দেশ ইসলামের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তিনি মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তার ইন্তেকালে আমরা অত্যন্ত শুন্যতা অনুভব করছি। আল্লাহ তায়ালা মরহুমের ত্যাগ, কুরবানী, শ্রম, সময় কবুল করে হাশরের ময়দানেও উচ্চ মর্যাদা দান করেন তার জন্য দোয়া করা হয়।




