চকরিয়া অফিস : কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ ফুলছড়ি এলাকার সাবেক মেম্বার জহির উল্লাহ গংয়ের আটটি নিরীহ পরিবার অস্ত্রধারী চাঁদাবাজ চক্রের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার সদস্যদের অভিযোগ, ওয়ারিশসুত্রে মালিকানাধীন ফুলছড়ি মৌজার টঙ্গীঘোনা নামক এলাকায় চিংড়ি চাষের জমিতে চলতি মৌসুমে লবণ মাঠ করতে দিচ্ছে না স্থানীয় একাধিক মামলার আসামি সাহাব উদ্দিনের নেতৃত্বে একটি চক্র। তারা ঘটনার আগে মোবাইল ফোনে লবণ মাঠ মালিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দিলে সর্বশেষ গত ৬ ডিসেম্বর রাতে ১৬/১৮ জনের অস্ত্রধারী লবণ মাঠ ও চিংড়ি ঘেরের খামারে তান্ডব চালিয়ে লুটে নিয়ে গেছে নগদ চার লাখ টাকাসহ মোট ৮ লাখ টাকার মালামাল। এসময় বাঁধা দিতে গেলে অস্ত্রধারীরা লবণ মাঠ মালিক শামসুল আলমকে হত্যার উদ্দেশ্য বন্দুকের বাট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় লবণ মাঠ মালিক খুটাখালী ইউনিয়নের দক্ষিণ ফুলছড়ি এলাকার জহির উল্লাহ মেম্বারের ছেলে মো শামসুল আলম (৪৩) বাদি হয়ে ১১ ডিসেম্বর চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮ জনের নামোল্লেখ করে আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে একটি সিআর মামলা (২০৬৬-২২) করেছেন। এজাহারে স্থানীয় মোক্তার আহমদের ছেলে সাহাব উদ্দিন, মৃত নুর হোসেনের ছেলে জালাল উদ্দীন প্রকাশ ধলা মিয়া, জামাল হোসেনের ছেলে ফারুক, মোক্তার আহমদের ছেলে গিয়াস উদ্দিন, মিনহাজ উদ্দিন, নুর হোসেনের ছেলে আনোয়ার হোসেন, শফিউল আলমের ছেলে সাগর, খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ ইসমাইলকে আসামি করা হয়েছে।

বাদির আইনজীবী চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এডভোকেট ফয়জুল কবির বলেন, আদালতের বিজ্ঞ বিচারক বাদির মামলাটি আমলে নিয়ে তদন্ত পুর্বক প্রতিবেদন দিতে চকরিয়া থান পুলিশকে নির্দেশ দিয়েছেন।

বাদি শামসুল আলম বলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি মৌজার টঙ্গীঘোনা এলাকায় বিএস ১৮৪ খতিয়ানের বিএস ৪০৪৭, ৪৫০৩,৪৫১৬,৪৪৯৭,৪৪৯৮,৪৫১৯, ৪৫০৮ দাগের মোট ৭ দশমিক ৭০ একর জমির মালিক আমার পরিবার। উল্লিখিত জমিতে আমরা শান্তিপূর্ণ পরিবেশে প্রতিবছর লবণ মাঠ ও চিংড়ি চাষ করে আসছি। কিন্তু এবছর লবণ মৌসুমের শুরুতে স্থানীয় একটি চক্র আমাদের লবণ মাঠের জমিতে চাষ করার মুহুর্তে নানাভাবে বাঁধা দিতে শুরু করে।

তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে আমরা অভিযুক্তদের সঙ্গে কথা বলি। একদিন আমার ছোট ভাই রফিকের মোবাইলে ফোন করেন অভিযুক্ত সাহাব উদ্দিন। এসময় ফোনে সাহাব উদ্দিন দুই লাখ চাঁদা দাবি করেন। টাকা না দিলে আমাদেরকে লবণ মাঠে নামতে দেবে না বলে হুমকি দেন। মোবাইলে চাঁদা দাবি ও হুমকি দেয়ার বিষয়টি আমাদের কাছে সংরক্ষণ আছে। লবণ মাঠ মালিক শামসুল আলম দাবি করেন, আমাদের জমিতে লবণ মাঠ করতে বাঁধা দেওয়া এবং চাঁদা দাবির ঘটনায় সাহাব উদ্দিন, তার সহযোগী জালাল উদ্দীন ও গিয়াস উদ্দিন সরাসরি নেতৃত্ব দিচ্ছেন।

মামলার বাদি শামসুল আলম বলেন, চাঁদার টাকা দিইনি বলে ক্ষিপ্ত হয়ে সর্বশেষ গত ৬ ডিসেম্বর রাত পৌঁনে দুইটার দিকে অভিযুক্ত সাহাব উদ্দিনের নেতৃত্বে অস্ত্রধারীরা হানা দিয়ে তান্ডব চালায় আমার চিংড়ি ঘেরের খামারে। এসময় তারা আমাকে বন্দুকের বাট দিয়ে পিটিয়ে জখম করে ঘেরের অফিসের ক্যাশ ভেঙে নগদ ৩ লাখ ৯৭ হাজার টাকা, লবণ চাষের জন্য মজুদকৃত ২ লাখ ৬০ হাজার টাকার পলিথিন, এক লাখ ২৭ হাজার টাকা দামের তিনটি পানির পাম্প লুট করে নিয়ে গেছে।

এখন ঘটনার পর থেকে অস্ত্রধারীরা আমার বসতবাড়িতে কয়েকদফা হামলা চালিয়েছে। তাদের অব্যাহত হামলা ও প্রাণে হত্যার হুমকির মুখে আমরা আট পরিবার বাড়িঘর লবণ মাঠ চিংড়ি ঘের পেলে পালিয়ে বেড়াচ্ছি। দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা দিলে এবং মামলা তুলে নিলে বাড়ি ফিরতে দিবে এইধরনের হুমকি ধমকি দিচ্ছে। এই অবস্থায় আমরা কক্সবাজারের জেলা পুলিশ সুপার, র্যাব কক্সবাজারের অধিনায়ক, চকরিয়া থানার ওসির কাছে নিরাপত্তা চাই। আমাদের পরিবার সদস্যদের বেঁচে থাকার সুযোগ দিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় খুটাখালী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার (এমইউপি) নুরুল আজিম। তিনি বলেন, অভিযুক্ত আসামিরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। তাঁরা নিরীহ পরিবার গুলোকে টার্গেট করে জোরজুলুম নিপীড়ন চালাচ্ছেন। একইভাবে গত ৫ ডিসেম্বর দুপুরে দক্ষিণ ফুলছড়ি নদীর তীরে আমার চাচা সাবেক মেম্বার জহির উল্লাহর জমিতে অবৈধ সেলো মেশিন বসিয়ে বালু উত্তোলন শুরু করে স্থানীয় একটি চক্র।

আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাঁধা দিই। এসময় তারা আমার সঙ্গে থাকা চাচাতো ভাই মাহাবুবুল আলম (৩২), বাক ও শ্রবন প্রতিবন্ধি ভাই শাহ্জাহানকে (৪০) হত্যার উদ্দেশ্য ছুরিকাঘাতে জখম করে। ঘটনার খবর পেয়ে আমার বৃদ্ধ মা ফাতেমা বেগম (৭০) আমাকে উদ্ধারে এগিয়ে আসলে তাকেও মারধর করে অভিযুক্তরা। এঘটনায় জড়িতরা দুই লাখ টাকার ক্ষতিসাধন করেছে।

ইউপি মেম্বার নুরুল আজিম বলেন, জমি কেটে বালু উত্তোলন ও আমাদের উপর হামলার ঘটনায় গত ১১ ডিসেম্বর আমি বাদি হয়ে জড়িত হেলাল উদ্দিন, সাহাব উদ্দিন, মিনহাজ উদ্দিন, মুজিবুর রহমান, গিয়াস উদ্দিন ও মোক্তার আহমদসহ ৬ জনের নামোল্লেখ করে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছি। মামলা (নং সিআর ২০৬৫-২২)। আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দিতে চকরিয়া থানাকে দায়িত্ব দিয়েছেন।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, সাহাব উদ্দিন, জালাল উদ্দীন ও গিয়াস উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি গ্যাং রয়েছে। দীর্ঘদিন ধরে এ চক্রে জড়িতরা এলাকায় নানা অপরাধ করে দাপিয়ে বেড়াচ্ছেন। তারা এলাকায় দখল বেদখল, লবণ মাঠ চিংড়ি ঘেরে হামলা পাশাপাশি এলাকার নিরীহ পরিবারের উপর সীমাহীন জোলুম নির্যাতন চালাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, তাদের বিরুদ্ধে আগে থেকে একাধিক মামলা রয়েছে। তদমধ্যে ২০২২সালের ২৩ ফেবুযারী তারিখের চকরিয়া থানার মামলা (নং ৫৫), চকরিয়া আদালতের সিআর মামলা (নং ২৪৩-২২), ২০২০ সালের কক্সবাজার সদর থানার মামলা (নং ১৭-২০), সিআর মামলা (নং ১১২৯-১৯) অন্যতম। এমনকি নতুনভাবে এলাকার কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করলেও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে না। এতে তাঁরা আরো বেপরোয়া হয়ে উঠেছেন।