আবিদুর রহমান বাবুল, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: চন্দনাইশের গাছবাড়ীয় নিত্যান্দ গৌরচন্দ্র সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে লটারীর মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় হলে লটারী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লটারী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার।
প্রধান অতিথি নাছরিন আক্তার বলেন, শিক্ষার্থীদের জন্য শিক্ষা জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় শিক্ষার্থীরা যে সকল শিক্ষা গ্রহণ করবেন ভবিষ্যত জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীরা উপকৃত হবেন। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শ্রেণী কক্ষে পাঠদানে শিক্ষার বিষয়ে শিক্ষকদের সর্তক দৃষ্টি রাখতে হবে। লটারী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের নিকট যে সময় টুকু শিক্ষার্থীরা অবস্থান করেন সে সময় টুকু তাঁরা লক্ষ্য রাখতে পারেন। তাদের চেয়েও বড় শিক্ষক আপনারা অভিভাবকবৃন্দ। কারণ প্রতিদিনের বেশি সময় শিক্ষার্থী ছেলে মেয়েরা বিশেষ করে অভিভাবকদের সঙ্গে থাকে বিধায় অভিভাবকদের উচিত ছেলে মেয়েদের অহেতুক সময় নষ্ট না করে নিয়মিত পাঠদানে অভ্যস্থ করে জীবন গড়ে তোলা। তিনি উপস্থিত অভিভাবকদের নিরপেক্ষ লটারী হবে বলে ঘোষণা করেন।
৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিইচ্ছুক ৪৭৪ জন শিক্ষার্থী ভর্তি ফরম সংগ্রহের মাধ্যমে লটারীতে অংশগ্রহণ করেন। লটারীর মাধ্যমে নির্বাচিত ১৬০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ৪০ জন শিক্ষার্থী অপেক্ষমান তালিকায় রয়েছেন। আগামীকাল ১৩ তারিখ থেকে লটারীতে নির্বাচিত শিক্ষার্থীবৃন্দের ভর্তি কার্যক্রম শুরু।
শিক্ষক শাহজাহান আজাদের সঞ্চালনায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা রতন কুমার শাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফজলুল করিম, সহকারী প্রধান শিক্ষক মো: মতিন, শিক্ষিকা মিতা বড়ুয়া প্রমুখ।




