নিজস্ব প্রতিবেদক: স্বপ্নের বাড়ি পেলেন নোয়াখালীর সুবর্ণচর থানার হাটের পাঁচ পরিবার। নতুন বাড়ি পেয়ে খুশি তারা।খুশি পুরো গ্রামবাসী। আজ রবিবার (১১ ডিসেম্বর)দুপুরে দক্ষিণ কোরিয়ার স্টিল নির্মাতা পসকো ইন্টারন্যাশনাল ও শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলি এসব বাড়ি হস্তান্তর করেন।
আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারা দেশে গৃহহীন মানুষদের ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ২ প্রকল্পের আওতায় তিন দফায় ১ লক্ষ ৮৫ হাজার একশ ২৯টি ঘর উপহার দিয়েছেন সরকার। পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমানের নীতিবাক্যকে ধারণ করে সরকারের মানবিক এই পরিকল্পনার সাথে একাত্বতা ঘোষণা করেছে স্বনামে খ্যাত শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামেলি। দেশের অসহায়-গৃহহীন মানুষ গুলোকে মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নের ঘর’ করে দিতে এবার মাঠে নেমেছেন তারা।
সরেজমিন দেখা গেছে, নির্মল সবুজের মাঝে টিনের বেড়া ও রঙিন ঢেউটিনের ছাউনির দুই কক্ষের ৬০০ বর্গফুটের প্রতিটি বাড়ি। রয়েছে সুপরিসর এটাচ বাথরুম ও বারান্দা। প্রতিটি বাড়ি তৈরিতে খরচ হয়েছে চার লাখ ৭০ হাজার টাকা। পর্যায়ক্রমে আরও ১১টি বাড়ি হস্তান্তর করা হবে। বাড়ি হস্থান্তর করেন পসকো ইন্টারন্যাশনালের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কি আইন লী এবং পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন।
পসকো ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার মি. ড্যানিয়েল বলেন, বাংলাদেশের কিছু পরিবারকে সহযোগিতা করছি আমরা। শুধু আবাসন নয় জীবনমান উন্নয়ন করতে চাই আমরা। ২৩ বছর ধরে ব্যবসায়িক সম্পর্ক পিএইচপির সঙ্গে পিএইচপির ইকবাল হোসেনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন পসকো ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রধান আহসানুল আলম। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের লিখিত বক্তব্য পড়ে শোনান পিএইচপি ফ্যামিলির ম্যানেজার (মার্কেটিং) সাইফুল আলম।
উন্নয়ন সংস্থার এনআরডিএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল বলেন, পিএইচপি ফ্যামিলি ও পসকো সামাজিক দায়বদ্ধতা থেকে মানবতার এ কাজে এগিয়েছেন। এটি বন্ধুত্বপূর্ণ উদ্যোগ। পাঁচটি ঘরের এটা পাইলট প্রকল্প। যদি তাদের ভাগ্য পরিবর্তন হয়, সুদূরপ্রসারী পরিবর্তন এলে এর আওতা আরো বাড়ানো হবে। এ কাজটা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করি।
বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার।কোরআন তেলাওয়াত করেন মাওলানা মফিজ উল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পিইচপির নাজমুল হাসান।
পিএইচপি ফ্যামেলির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বলেন, বাবা (সুফি মিজানুর রহমান) প্রায়শ্চই একটা কথা বলেন সব আনন্দের শেষ আছে কিন্তু দেওয়ার আনন্দের শেষ নাই।’ বাবার সেই কথাকে আদেশ মনে করে দেশের জন্য নীরবে কাজ করে যাচ্ছে পিএইচপি।
তিনি আরও বলেন, সরকারের একার পক্ষে দেশের সব গৃহহীন মানুষকে বাড়ি বানিয়ে দেওয়া সম্ভব না বলেই বেসরকারি সব শিল্পোদ্যোক্তাদের উচিত মানবিক এই কাজে সরকারের পাশে দাঁড়ানো।
ইকবাল হোসেন বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই পিএইচপি ফ্যামেলি সব সময় অসহায় মানুষের মাথায় ছাতা হয়ে থাকার চেষ্টা করেছে-এখনো করছে। এটাই সুফি মিজানের লক্ষ এবং আদর্শ।
মহসিন হোসেন বলেন, ছোট ছোট উদ্যোগ নিয়ে সবাই মিলে আমরা যদি চেষ্টা করি তাহলে দেশের সব গৃহহীন মানুসকে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া অসম্ভব কিছু না।
Post Views: 421




