মোঃ সফিউল আলম কুমিল্লা জেলা প্রতিনিধি: চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণের উদ্বোধন করেন স্হানীয় সাংসদ মজিবুল হক মুজিব এমপি।আজ শনিবার (১০ ডিসেম্বর) সকাল দশটায় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুল হক মুজিব এমপি বলেন, মুক্তি যোদ্ধাদের সম্মান দিয়েছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি মুক্তিযোদ্বাদের সম্মানী ভাতা বাড়িয়ে দিয়েছেন,বিনা শর্তে ব্যাংক থেকে ঋনের ব্যবস্হা করেছেন,ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ডের ব্যবস্থা করে তিনি মুক্তিযোদ্বাদের নিকট মাইল ফলক হয়ে থাকবেন।
অনূষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান,পৌর মেয়র মীর হোসেন মীরু। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা ও ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,থানা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, জেলা কৃষক লীগের সহসভাপতি মমিনুর রহমান ফটিক, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা এয়ার আহমদ সেলিম, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহেদুর রহমান, ড. আরিফুর রহমান,বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী,বীর মুক্তি যোদ্বা সামছুল হক এমএসসি,সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার আবুল হাসেম,মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুব্রত রায়।
সার্বিক সহযোগিতায় ছিলেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী,থানা আওয়ামীলীগের সহ দফতর সমৃপাদক আলমগীর হোসেন বিপ্লব,পৌর যুব লীগের সভাপতি কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খাঁ শামীম, যুবলীগ নেতা ইমামা হোসেন পাটোয়ারী এনাম, কাউন্সিলর মফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বদিউল আলম পাটোয়ারী, কামাল হোসেন,শাহীন, কাজী বাবুল,।




