এম. আনোয়ারুল হক , আনোয়ারা: আনোয়ারা কাল শনিবার উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে শুক্রবার সাড়ে এগারো টায় সংবাদ সম্মোলনের আয়োজন করা হয়েছে।

সরকারি উচ্চ বিদ্যালয় এর হলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। শনিবার ২ টায় যথা নিয়মে সম্মেলন শুরু হবে। সম্মেলনে সকল আনুষ্ঠানিকতা বজায় থাকবে। ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন ১৫/ ২০ হাজার মানুষ সম্মেলনে উপস্থিত হবে বলে আশা করছি। তিনি সংগঠনের পক্ষ হতে উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক এম এ মালেক বলেন সুশৃংখল সম্মেলন হবে। দেড় যুগ পর অনুষ্ঠিত সম্মেলন দেখার মত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, যুগ্ম সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, ইউপি চেয়ারম্যান আমিন শরীফ, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বকুল, সগীর আজাদ উপজেলা যুবলীগের সদস্য সচিব অনুপম চক্রবর্তী বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এদিকে সম্মেলনকে ঘিরে সভাপতি সাধারণ সম্পাদক পদে কারা আসছেন তা নিয়ে জল্পনা-কল্পনার চলছে। অনেকেই লবিং চালাচ্ছেন। এছাড়া উপজেলা কমিটিতে পদ পদবী আশায় সাংগঠনিক প্রোগ্রামে নিয়মিত উপস্থিত থাকছেন। অনেকেই কৌশলে লবিং করছেন।

সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম আলমগীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, এছাড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ সভাপতি পদে প্রত্যাশী। উপজেলা সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এম এ মালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর উদ্দিন চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, বৈরাগ, ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াসিন হিরো, ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন এছাড়া বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহর নামও শোনা যাচ্ছে।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ মালেক সম্মেলনকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।