আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে  ক্ষতিকর উপায়ে খাদ্য প্রস্তুত করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বিসমিল্লাহ ফুড বেকারি নামক এক বেকারিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বটতলী রুস্তম হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই জরিমানা করেন।
তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এম, আনোয়ারুল হক