আবিদুর রহমান বাবুল দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি॥ নগরীর পলোগ্রাউন্ড ময়দানে আ’লীগের জনসভায় নিহত জহিরুল ইসলাম বাচার অসহায় পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান। আজ মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের করল্যা মুড়া এলাকায় উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী ৪ ডিসেম্বর আ’লীগের জনসভায় নিহত হাশিমপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম বাচার কবর জেয়ারত কবরে পুষ্পস্তবক অর্পণ ও অসহায় পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
বাচার পরিবারের সাথে সাক্ষাত অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী বলেন, মানুষ মরণশীল, আল্লাহর ডাকে সবাইকে চলে যেতে হবে। পৃথিবীতে এমন কোন শক্তি নেই এই ডাক রহিত করার। পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহ প্রদত্ত এই নিয়ম অবধারিতভাবে চলমান রয়েছে। তবে সময়ের তারতম্যতা বিদ্যমান। কেউ ডাক পেয়ে আগে যাবেন কেউ বা পরে।
তিনি বলেন, জহিরুল ইসলাম বাচা একজন শান্তসৃষ্ট, নম্র, ভদ্র, বিনয়ী স্বভাবের। তৃর্ণমুল পর্যায়ের একজন প্রকৃত আ’লীগ প্রেমিক ছিলেন। তিনি দীর্ঘ ২৭ বৎসর যাবৎ হাশিমপুর ইউনিয়নে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে রাজনীতি করে আসছিলেন। অতীতে বিএনপি-জামাতের সরকার জহিরুল ইসলাম বাচার উপর অনেক নেক্কারজনক অত্যাচার ও নির্যাতন করেছেন। রাজনৈতিক জীবনে এইসবের তোয়াক্কা না করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সামনের সারির রাজনীতিবিদ ছিলেন। তিনি অত্যান্ত অসহায় ছিলেন। চট্টগ্রাম শহরে সামান্য নার্সারীর ব্যবসা করে পরিবার নিয়ে জীবন নির্বাহ করতেন। তার একটি ভাঙ্গা ঘর রয়েছে। যেখানে ছোট ছোট ৩ ছেলে ও ১ মেয়ে নিয়ে কষ্ট করে বসবাস করতেন।
উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী বলেন, মৃত্যুর দিন ৪ ডিসেম্বর ভোর ৬টায় চট্টগ্রাম পোলোগ্রাউন্ডের মাঠে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশাল জনসভায় অংশগ্রহণের জন্য রওনা হয়ে ১০টায় জনসভা মাঠে উপস্থিত হন। এরপর থেকে শরীরে অসুস্থতা শুরু হলে দুপুর ১টার দিকে তিনি অসুস্থ হয়ে মাঠে লুঠিয়ে পড়েন। এই সময় তার সহকর্মীরা তাকে তাৎক্ষনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ঘন্টাখানেক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে তিনি চলে যান। এখবর গ্রামের বাড়ীসহ পুরো এলাকা এবং আওয়ামী পরিবারে ছড়িয়ে পড়লে শোকের ছায়ায় পুরো আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
প্রধান অতিথি আব্দুল জব্বার চৌধুরী বাচার অসহায় পরিবারের তার ছেলে-মেয়ের লেখাপড়াসহ যাবতীয় পারিবারিক সুবিধা অসুবিধায় পাশে থাকার ঘোষণা দেন। তিনি বাচার ভাঙ্গা ঘর-বাড়ী নতুন ভাবে পাকা ভবন করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদানসহ আগামী সপ্তাহে কাজ শুরু করার নির্দেশ প্রদান করেন। পরে অসহায় পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোকসন্তপ্ত পরিবারের উপর রাব্বুল আলামীন যেন শোক সইবার শক্তি অসহায় পরিবারকে প্রদান করেন।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, মোহাম্মদ আলী মেম্বার, নিজামুদ্দিন নওশা মেম্বার, আয়ুব মেম্বার, সাইদুল ইসলাম চৌধুরী মেম্বার, সেলিম মেম্বার, চন্দনাইশ উপজেলা যুবলীগ নেতা আমীর মোঃ সাইফুদ্দিন, হাশিমপুর ইউনিয়ন যুবলীগেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, কাজী শিমুল, যুবলীগ নেতা নাজিম, সায়েম, খোকন, নয়ন, বদি, ইরফান, সাশু, সুমন, ছাত্রলীগ নেতা রিয়াদ, সোহেল, ইমরান, শাহরুক, রুবেল দাশ প্রমুখ।




