লোহাগাড়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে বৈধতার দাবী নিয়ে পরস্পর বিরোধী সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার (০৩ ডিসেম্বর)  বেলা ১টায় সংবাদ সম্মেলন করেছেন লোহাগাড়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু। গত ২ ডিসেম্বর শুক্রবার বিকেল বেলা সংবাদ সম্মেলন করেছেন প্রতিপক্ষ মো. আজিজ উদ্দীনের স্ত্রী শামশুন্নাহার।

সংবাদ সম্মেলনে নুরুল হক নুনুর লিখিত বক্তব্যে বলেন, লোহাগাড়া মৌজায় বিএস রের্কডীয় মালিক মৃত আলী হোসনের ওয়ারিশ হতে ২০২১ সনের ৩১ আগস্ট ৯শতক জমি ক্রয় করেছেন। ক্রয়মতে তিনি সেই জমিতে দখলেও আছেন। কিন্তু, কিছুদিন পূর্বে প্রতিপক্ষ আজিজ ৩০-৪০জন লোক নিয়ে উক্ত জায়গা দখলের চেষ্টা চালান। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আজিজের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে আজিজের দাবী সংক্রান্তে নিষ্পত্তির জন্য প্রশাসনের মধ্যস্থতায় বার বার বৈঠকের আহ্বান করা হয়। কিন্তু, আজিজ সাড়া দেননি। নিষ্পত্তির জন্য বৈঠকে বসেননি তিনি। একপর্যায়ে আজিজের স্ত্রী সমশুন্নাহার সংবাদ সম্মেলনে নুরুল হক নুনুর বিরুদ্ধে ভিত্তিহীন নানা অভিযোগ তুলেছেন। এসব অভিযোগের কোন সত্যতা নেই।

নুরুল হক নুনুর দাবী, আজিজের কোন জায়গায় তিনি দখল করতে যাননি। শ্রমিকলীগ নেতা নুরুল হক নুনুর নিজ কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জমির দলিল দাতারাও উপস্থিত ছিলেন।

জমির দলিল দাতা কামাল হোসেন বলেন, তার জমি বিএস রের্কডের বৈধতার ভিত্তিতে নুরুল হক নুনুর নিকট জায়গা বিক্রি করেছেন। প্রতিপক্ষ আজিজ ধনবলে বলিয়ান বিধায় অহেতুকভাবে হয়রানি করে আসছেন।

অপরদিকে, পূর্বের দিনের সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজিজ উদ্দীনের স্ত্রী সমশুন্নাহারের লিখিত বক্তব্যে বলেন, শ্রমিকলীগ নেতা নুরুল হক নুনু জোরপূর্বক তাদের জায়গা দখলের জন্য চেষ্ট করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তার সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। সমশুন্নাহারের দাবী তার স্বামী মো. আজিজ উদ্দীন ২০০৭ সনে ৩১ ডিসেম্বর ২৬ শতক জমি কিনেছেন। তখন থেকে তিনি উক্ত জমিতে দখলে আছেন। আজিজের নির্মাণাধীন ভবনে আয়োজিত এ সম্মেলনে পরিবারের অন্যরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উভয় পক্ষ উক্ত জমির বিরোধ নিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।