এম, আনোয়ারুল হক,আনোয়ারা: আগামী ৪ ডিসেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আনোয়ারা কর্ণফুলী থেকে ৩৫ হাজার লোক যোগ দেবেন। এ ব্যাপারে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে।আজ শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি জনসভার স্থান পরিদর্শন করা কালে এ কথা বলেন।
নেতাকর্মীদের জন্য গেঞ্জি, মাথার ক্যাপ, নাস্তা ও খাবারের ব্যবস্থাও নেয়া হয়েছে। সকালে নেতাকর্মীরা গাড়িযোগে কোতোয়ালির সিডিএ মাঠে জমায়েত হবে। সেখান থেকেই মিছিল করে জনসভায় যোগ দেবেন নেতাকর্মীরা। আনোয়ারা উপজেলার আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ হাসিনার জনসভাকে ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের মাঝে উৎসাহের আমেজ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আনোয়ারা কর্ণফুলী থেকে হাজার হাজার নেতাকর্মী যোগ দেবেন। ভূমি মন্ত্রীর উপস্থিতিতে নগরীর র্সাসন রোডস্থ বাসায় বর্ধিত সভা করা হয়। এছাড়া আনোয়ারা কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ পৃথকভাবে বর্ধিত সভা করেছে। প্রতিটি ইউনিয়ন পর্যায়েও বর্ধিত সভা করা হয়। অনেকে ব্যক্তিগত উদ্যোগে গাড়ির ব্যবস্থা করেছে।
আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, সকালে জনসভার মাঠের গেইট খোলার সাথে সাথেই কমপক্ষে ৩ হাজার যুবলীগের কর্মী গেঞ্জি পরে অবস্থান নেবে।এছাড়া মাথায় ক্যাপ দিয়ে কোতোয়ালি থেকে মিছিল সহকারে জনসভায় যাবেন আনোয়ারা কর্ণফুলী থেকে বিপুলসংখ্যক লোক জনসভায় যোগ দেবেন। সিএনজি, জিপ, যাত্রীবাহী কোস্টার ও ট্রাক ভাড়া করা হয়েছে। নগরীতে অবস্থানরতরা কোতোয়ালিতে জড়ো হবে।৩শ গাড়ি ভাড়া করা হয়।
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ জানায়, ২০টি গাড়ি তার ইউনিয়ন থেকে দেয়া হবে।
তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগে ও জনসভায় যাবার জন্য ব্যবস্থা নেবে।
Post Views: 264




