আবিদুর রহমান বাবুল দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি: চন্দনাইশে মফিজুল্লা খান শিশু বিদ্যা নিকেতনে ৫ম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দোহাজারী পৌর সদরের ৭নং ওয়ার্ড মায়ারাম দীঘির পাড়ে অবস্থিত মফিজুল্লা খান শিশু বিদ্যা নিকেতনের হল কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও আওমীলীগ নেতা এস.এম জামাল উদ্দীন (মেম্বার)।
প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী আজম খান।
প্রধান অতিথির বক্ত্যেবে আলী আজম খান বলেন- শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যতবেশী শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। সারা পৃথিবী আজ শিক্ষার কারণে বাঁধা বিপত্তি ডিঙ্গীয়ে অপতিরোদ্ধ ভাবে সামনের দিকে এগিয়ে চলেছে।
অভিভাকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন- শিক্ষক এর চেয়ে বড় শিক্ষক শিক্ষার্থীদের মা বাবা। কারণ বিদ্যালয় যে সময় টুকু শিক্ষার্থীরা অবস্থান করেন শিক্ষকরা সে সময় টুকু দেখেন, বাকী সময় মা বাবার হেফাজতে শিক্ষার্থীরা থাকেন। এসময় টুকু পিতা মাতা ছেলে মেয়েদের প্রতি লেখাপড়ায় যত্নশীল হলে তারা সত্যিকার অর্থে প্রকৃত মানুষ হয়ে উঠবে। এতে মা বাবা, দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে।
প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন- বিগত সময়ে করোনার কারণে শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়েছে। এক্ষেত্রে শিক্ষকদের উচিত হবে ছাত্র-ছাত্রীদের বিগত দিনের লেখা-পড়ায় পিছিয়ে থাকা থেকে সামনের দিকে অগ্রসর করে দেওয়া। শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের নিয়মিত উপস্থিতি ও নিয়মিত পাঠ অভ্যাসের প্রতি খেয়াল রাখবেন। তিনি সকলের সু-স্বাস্থ্য এবং ছাত্র-ছাত্রীদের আগামী দিনের লেখাপড়ায় সফলতা কামনা করেন।
সহকারী প্রধান শিক্ষক মো: জাফরের সঞ্চালনায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন- বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণ যশা চক্রবর্তী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের কো-চেয়ারম্যান বাংলাদেশ কৃষি ব্যাংকের ম্যানেজার কামাল হোসেন জনি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের পরিচালক মীর মোহাম্মদ হান্নান, দোহাজারী উচ্চ বিদ্যালরে অভিভাবক সদস্য আনিসুর রহমান, শিক্ষক প্রভাস দাশ গুপ্ত, আহমদ হোসেন, আলোকিত দোহাজারীর সম্পাদক আবদুল গফুর রব্বানী, সাংবাদিক আজগর আলী সেলিম, নেজাবুল হক, বিদ্যুৎ কর্মকর্তা আমির হোসেন, ইকবাল করিম খোকা প্রমুখ।




