লোহাগাড়া প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক একসভা অনুষ্ঠিত হয়। গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ্।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে উক্ত প্রস্তুতিমূলক সভায়। গৃহীত কর্মসূচি বাস্তবায়নের জন্য লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে শক্তিশালী এক কমিটি গঠন করা হয়। এছাড়াও সভায় গৃহীত কর্মসূচি ও প্রস্তাবলী যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে গঠন করা হয় আরও ১৪ উপ-কমিটি।

উপজেলা প্রশাসনের এ প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার আহমদ সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক কর্মকর্তা আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।