চকরিয়া অফিস : চকরিয়া পৌরশহরের সরকারি হাসপাতাল সড়কে প্রায় দুই কোটি টাকা দামের চারতলা বিশিষ্ট একটি দোকান জবরদখলের পায়তারা করছে স্থানীয় একটি ভূদস্যু চক্র। আজ বুধবার (৩০ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগি মৃত মাহবুবুল আলমের ছেলে শেখ আহমদ এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, চকরিয়া পৌরশহরের চিরিংগা মৌজার সরকারি হাসপাতাল সড়কের উত্তর লাইনে জিয়া কুলিং কর্ণারের সাথে লাগোয়া চতূর্থতলা পর্যন্ত স্থিত ভবনসহ দুইকড়া জমি আমাদের মায়ের নামীয় সম্পদ। দীর্ঘ ৩০ বছর ধরে এ সম্পদ শান্তিপূর্নভাবে আমরা ভোগদখলে আছি। পথিমধ্যে স্থানীয় মৃত মুখলেছুর রহমানের ছেলে আবুল কালাম মালিকানা দাবী করায় আমরা গত ২০১২ সালের ২২ নভেম্বর ৮৩৪৪ নম্বর কবলামূলে ওই দুইকড়া জমি খরিদ করি। বর্তমানে কবলামতে ১৩০৭ খতিয়ান সৃজন হয়। কিন্তু সময়ের ব্যবধানে জমির মূল্য বেড়ে যাওয়ায় ওই জমির উপর কবলা দাতা আবুল কালামের লুলোভ দৃষ্টি পড়ে।

সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগি শেখ আহমদ আরও বলেন, আবুল কালাম দীর্ঘদিন ধরে দোকানটি ভাড়া হিসেবে গ্রহণ করতে প্রস্তাব দিয়ে আসছে, কিন্তু তাদের ভাড়া চাওয়া একটি কৌশল মনে হওয়ায় আমরা ভাড়া হিসেবে প্রদান করি নাই, এতে ক্ষিপ্ত হয়ে তারা আবার মোটা অংকের চাদা দাবী করে। চাঁদা দিতেও যখন অস্বীকার করি, তখন থেকে ওরা আমাদের ওই জমিসহ দোকানঘর জবরদখলে হুমকি দিয়ে আসছে। এরঅংশ হিসেবে জবরদখল চেষ্টাকারিরা আমাদের তালাবন্ধ দোকানে আরেকটি তালা লাগিয়েছে। আমরা শঙ্কা করছি ভূমিদস্যুরা যে কোন মুহূর্তে আমাদের ওই জমি জবরদখল করতে পারে, তাই আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।