লিটন কুতুবী,কুতুবদিয়া: কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে ৮নং ওয়ার্ডের পশ্চিম তাবলরচর গ্রামের এলাহাদাত চৌধুরী ও ওবাইদুল হক চৌধুরীর দুই ঘরের ১০ পরিবারে আজ মঙ্গলবার (২৯ নভেম্বর)সকালে অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে। এতে মানবসম্পদের ক্ষয়ক্ষতি না হলেও মালামাল ক্ষতি হয়েছে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬ টায় নুর কাদেরর পরিবার রান্না কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এ অগ্নিকান্ডের কারণে একই সারিতে থাকা ১০ পরিবারের আগুন লেগে ঘর ও ঘরের মালামাল পুড়ে গেছে।
স্থানীয় ইউপির সদস্য শামসুল আলম জানান, সকাল ৬টায় অগ্নিকান্ডের খবর পেয়ে লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সকাল ৮টায় অর্থাৎ দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক পর্যায়ে জরীপ করে দেখা গেছে, আগুনে পুড়ে গেছে মোহাম্মদ চৌধুরীর, মোঃ আবদু রাজ্জাক,আবদুল কাদের, নুর কাদের, মোঃ একাইয়ুম, মিজানুর রহমান, সেলিম উদ্দিন, মোঃ এটিএম, তারেকুল ইসলাম, ওবাইদুল হক চৌধুরী,এলাদাদ চৌধুরীর ঘর পুড়ে গেছে।
সার্বক্ষনিক আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার সার্ক্ষনিক খবরা খবর নিচ্ছেন। তাৎক্ষনিক খবর পেয়ে উপজেলা নির্বাহী আফিসার ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা, সহকারী কমিশনার ( ভূমি) জর্জ মিত্র চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ১৫ কেজি ওজনের শুকনো খাবার, শীতের কম্বল,চাদর, সোয়েটার,টাওয়েল, হানডি পাতিলসহ ব্যবহৃত মারামাল বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কক্সবাজার জেলা প্রশাসক ও কুতুবদিয়া মহেশখালী আসনের সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিক এমপিকে অবহিত করা হয়েছে।




