লিটন কুতুবী,কুতুবদিয়া: নৈসর্গিক দৃশ্য দেখতে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এমন স্থান চিহ্নিত করণ ও পর্যটন সম্ভাবনা ও বিকাশের জন্য এক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ টুরিজম বোর্ড এবং ইউএনডিপির যৌথ উদ্যােগে। আজ শনিবার (২৬ নভেম্বর) সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদ হল রুমে ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পর্যটন রাজধানী কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে পর্যটকদের আকর্ষণ করে এমন স্থান চিহ্নিত করণে উম্মুক্ত আলোচনায় নিদর্শনীয় স্থান কুতুবদিয়া লাইট হাউজ( বাতিঘর) বায়ুবিদ্যুৎ এলাকা,নৈসর্গিক সমুদ্র চর, ঝাউ বীথী, হযরত আবদুল মালেক শাহ হুজুরের কুতুব শরীফ দরবার, পশ্চিমে বেড়িবাঁধের ব্লকে বসে সূর্য ডুবার দৃশ্য উপভোগ , দেশে চাহিদা পূরণে লবণ উৎপাদন শিল্প, মুক্ত মঞ্চ, কালামার মসজিদ,ফকিরা মসজিদ, ৫টি জেটিঘাট, শিল্পকলা একাডেমি, পার্ক, পিলটকাটা খালে কৃত্রিম লেক, শুটঁকি পল্লী, নৌ বহরে বার বি কিউ, নিকটতম সাগরে সামুদ্রিক তাজা মাছ ধরার দৃশ্য, প্রাকৃতিক সম্পদ সৃষ্ট পাথর, বঙ্গোপসাগরের মাঝে জেগে উঠা চরসহ অজানা অনেক নৈসর্গিক দৃশ্য চোখে পড়ার মতো এ দ্বীপে রয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিজম বোর্ড উপ- পরিচালক সাইফুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি জর্জ মিত্র চাকমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনানআক্তার বিউটি,কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কানন সরকার, উপজেলা প্রকৌশলী কপিল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী মোস্তাইন বিল্লাহ, জাইকার প্রতিনিধি জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে, লিটন কুতুবী, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আলা উদ্দিন আল আজাদ, কৈয়ারবিল ইউপির প্যানেল চেয়ারম্যান মীর কাসেম, বড়ঘোপ ইউপির মেম্বার মাহাবুব আলম মাতবর, বড়ঘোপ ইউপির প্যানেল চেয়ারম্যান-২ মাইনুদ্দিন হাসেম মিন্টু, বড়ঘোপ ইউপির মহিলা সদস্য খদিজা বেগম, কৈয়ারবিল ইউপির মহিলা সদস্য হাছিনা আকতার, গনমাধ্যমকর্মী কায়ছার সিকদার, আবুল কাসেমসহ ইউপির সদস্য,বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।




